মানব মহাকাশ অভিযানের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে আর্টেমিস-২ মিশনের নভোচারীরা। পৃথিবী থেকে মানুষের সর্বোচ্চ দূরত্বে ভ্রমণের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা। লাইভ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সিএনএন ও বিবিসি। ১৯৭০ সালে অ্যাপোলো-১৩ মিশনের নভোচারীরা ২ লাখ ৪৮ হাজার ৬৫৫ মাইল দূরত্ব অতিক্রম করে এই রেকর্ড গড়েছিলেন। এরই মধ্যে সেটি ছাড়িয়ে গেছেন আর্টেমিস-২ নভোচারীরা। নতুন এই মিশনে অ্যাপোলো-১৩ মিশনের রেকর্ড ভেঙে প্রায় ৪ হাজার ১০২ মাইল বেশি দূরত্বে পৌঁছাবে আর্টেমিস-২ নভোচারীরা। নতুন সর্বোচ্চ দূরত্ব হবে প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৫৭ মাইল।মিশন কন্ট্রোলের কর্মকর্তা কেলসি ইয়াং জানিয়েছেন, মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় ভোর ৪টা ৭ মিনিটে নভোচারীরা সর্বোচ্চ দূরত্বে পৌঁছাবেন। ওই সময় মহাকাশযানটি চাঁদের পেছনে চলে যাওয়ায় পৃথিবীর সঙ্গে যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন থাকবে (লস অব সিগন্যাল)।প্রসঙ্গত, নাসা পরিচালিত এই মিশনে চারজন নভোচারী ৫০ বছরের বেশি সময় পর প্রথমবারের মতো পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে মহাকাশে ভ্রমণ করছেন। তারা প্রায় ৭ ঘণ্টার একটি চাঁদ প্রদক্ষিণ (ফ্লাইবাই) সম্পন্ন করছেন।নভোচারী রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন চাঁদের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করছেন। এর মধ্যে রয়েছে চাঁদের রহস্যময় দূরবর্তী অংশ, যা আগে কখনও মানুষের চোখে দেখা হয়নি। তবে তারা চাঁদে অবতরণ করবেন না।১ এপ্রিল উৎক্ষেপণের পর থেকে মিশনটি বিভিন্ন গুরুত্বপূর্ণ ধাপ সফলভাবে সম্পন্ন করেছে। যাত্রাপথে মহাকাশের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগের পাশাপাশি কিছু প্রযুক্তিগত সমস্যাও মোকাবিলা করতে হয়েছে, যার মধ্যে টয়লেট সংক্রান্ত সমস্যাও রয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন আটক
চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন আটক

কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় লম্বা অস্ত্রসহ মোহাম্মদ আলী হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।রবিবার (১১ জানুয়ারি) Read more

ওবায়দুল কাদের কক্সবাজার থেকে বস্তা ভরে ইয়াবা আনতেন: কর্নেল অলি
ওবায়দুল কাদের কক্সবাজার থেকে বস্তা ভরে ইয়াবা আনতেন: কর্নেল অলি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিমাসে কক্সবাজার থেকে বস্তা ভরে ইয়াবা নিয়ে আসতেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক Read more

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি

ইসরায়েলে ভূখণ্ড লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। গত ২৫ ঘণ্টায় ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে এটি Read more

যুদ্ধবিরতিতে সম্মতি সত্ত্বেও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছেই
যুদ্ধবিরতিতে সম্মতি সত্ত্বেও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছেই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে সম্মত হলেও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। বিতর্কিত সীমান্ত নিয়ে চলমান এই Read more

সাংবাদিকের ঠেঙের নালা ভেঙে দেয়ার হুমকি দিলেন ইউপি সদস্য
সাংবাদিকের ঠেঙের নালা ভেঙে দেয়ার হুমকি দিলেন ইউপি সদস্য

গাজীপুরের শ্রীপুরে সাংবাদিক শিহাব খানকে ঠ্যাংয়ের নালা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্য নূরুল আলমের বিরুদ্ধে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন