নোয়াখালীতে মধ্যরাতে ঝড়ের কারণে রেললাইনের উপর গাছ উপড়ে পড়ায় ভোর থেকে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন মাইজদী কোর্ট স্টেশনে আটকা পড়েছে। যে কারণে ঢাকার সাথে নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে।মঙ্গলবার (০৭ এপ্রিল ) মধ্যরাতে নোয়াখালী জেলা শহর মাইজদীসহ জেলার বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সাথে বজ্রসহ বৃষ্টি হয়। প্রচন্ড ঝড়ো হওয়ার কারণে জেলার বিভিন্ন স্থানসহ রেললাইনেরও বিভিন্ন স্থানে লাইনের গাছ উপড়ে পড়ে।মঙ্গলবারে সকাল ৬টায় নোয়াখালী স্টেশন থেকে উপকূল এক্সপ্রেস ট্রেন মাইজদী কোর্ট স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসে, পথিমধ্যে হরিনারায়নপুর স্টেশনের গাছ পড়ে থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা সেটি অপসারণ করে ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনে পৌঁছানোর ব্যবস্থা করে দেয়। পরে ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনে এসে সকাল ৮.২৩ মিনিট পর্যন্ত আটকে থাকে। এরমধ্যে মাইজদী (বসিরার দোকান) ইমামবাজার সংলগ্ন রেল লাইনের উপর গাছ অপসারণ করার পর ট্রেনটি চৌমুহনী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।ট্রেনের ড্রাইভার রফিকুল ইসলাম জানান, আমরা এখন চৌমুহনীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছি এরপর আবার ওখানে গিয়ে অপেক্ষা করতে হবে কারণ প্রায় অনেক জায়গায় গাছ পড়ে আছে। জানিনা ঠিক কখন গন্তব্যে পৌঁছাতে পারবো।এদিকে অনাকাঙ্ক্ষিতভাবে ট্রেনের এমন বিলম্বের খবরে যাত্রীরা কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রায় যাত্রী শূন্য হয়ে পড়ে ট্রেনটি। অধিকাংশ যাত্রী গন্তব্যে পৌঁছতে বিকল্প পথ খুঁজে নেয়। আবার অল্প সংখ্যক যাত্রী তখনও ট্রেনে করে গন্তব্যের জন্য সিটে বসে অপেক্ষা করতে দেখা যায়।নোয়াখালী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আসাদুজ্জামান জানান, খুব ভোরবেলা থেকেই রেলওয়ে কর্মী ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাইন ক্লিয়ারের জন্য গাছ অপসারণের কাজ করে যাচ্ছে। এগুলো অপসারণ করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। এরপর আবার রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে যাবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালে বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত বেড়ে ১৯
নেপালে বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত বেড়ে ১৯

২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্ত এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে ভয়াবহ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নেপালে। সোমবার সকালের দিকে দেশটির হাজার হাজার Read more

ভারতের আহমেদাবাদে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানালো তদন্তকারীরা
ভারতের আহমেদাবাদে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানালো তদন্তকারীরা

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বিমানটি বিধ্বস্তের কারণ জানা গেছে। ভয়াবহ ওই দুর্ঘটনায় প্রায় ৩০০ মানুষ নিহত হন। গত Read more

সৌদির সহায়তায় ১২৫ কেজি কোকেইন জব্দ লেবাননে
সৌদির সহায়তায় ১২৫ কেজি কোকেইন জব্দ লেবাননে

লেবাননের অভ্যন্তরীণ মন্ত্রী আহমাদ হাজ্জার গতকাল মঙ্গলবার (২ আগস্ট) ঘোষণা করেছেন, দেশটির মাদকবিরোধী ব্যুরো সম্প্রতি ১২৫ কেজি কোকেইন জব্দ করেছে।মন্ত্রী Read more

‘ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে জামায়াত’
‘ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে জামায়াত’

জামায়াতে ইসলামী ‘পতিত ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে Read more

সার্জারির মাধ্যমেই কি নিজেকে তরুণ দেখাচ্ছেন রোনালদো?
সার্জারির মাধ্যমেই কি নিজেকে তরুণ দেখাচ্ছেন রোনালদো?

বয়স ৪০ ছুঁয়েছে গত ফেব্রুয়ারিতেই। তবুও মাঠের ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখে মনে হয় ২৫ বছরের টগবগে তরুণ! এমন গতিতে ছুটে চলেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন