যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তার বিষয়ে তথ্য ফাঁসের ঘটনায় জড়িত ব্যক্তিকে খুঁজছে তার প্রশাসন। খবর সিএনএনের। যুক্তরাষ্ট্রের সময় সোমবার (৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘একজন তথ্য ফাঁসকারী (লিকার) তথ্য প্রকাশ করায় উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে পড়ে। আমরা তাকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা করছি।’তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যিনি এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন, সেই সাংবাদিক যদি তথ্যের উৎস প্রকাশ না করেন, তবে তাকে কারাদণ্ড দেয়া হতে পারে।’ট্রাম্পের দাবি, দ্বিতীয় এক নিখোঁজ ক্রু সদস্যের তথ্য প্রকাশ পাওয়ায় যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান ব্যাহত হয়। এতে ইরান আগেভাগেই বিষয়টি জেনে গিয়ে ওই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা শুরু করে।তিনি বলেন, ‘আমরা ওই সংবাদমাধ্যমের কাছে যাব এবং বলব, জাতীয় নিরাপত্তার স্বার্থে তথ্যের উৎস জানাতে হবে, না হলে জেলে যেতে হবে।’তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার ইঙ্গিত দিয়ে ট্রাম্প আরও বলেন, ‘আমাদের সেই ব্যক্তিকে খুঁজে বের করতেই হবে, কারণ সে একজন অসুস্থ মানসিকতার মানুষ।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মার্কিন-ইসরায়েল ও ইরান যুদ্ধ: ট্রাম্পের চ্যালেঞ্জ
মার্কিন-ইসরায়েল ও ইরান যুদ্ধ: ট্রাম্পের চ্যালেঞ্জ

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যৌথ যুদ্ধের তৃতীয় সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প এমন কিছু সিদ্ধান্তের মুখোমুখি হচ্ছেন, যা তার প্রেসিডেন্সির ভবিষ্যৎ নির্ধারণ করে Read more

বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক
বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক

বন্ধুত্ব মানে শুধু আনন্দের ভাগাভাগি নয়, বরং দুঃসময়ে পাশে থাকাই যে প্রকৃত বন্ধুত্ব—তা আবারও প্রমাণ করলেন কুমিল্লার মুরাদনগরের একদল যুবক। Read more

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবার তিনি ডেনমার্কের স্বায়ত্তশাসিত এ অঞ্চলটি দখল নিয়ে তার পরিকল্পনায় সমর্থন না Read more

হালদায় ডিম ছাড়ার উৎসবে মেতে উঠল ডিম সংগ্রাহকরা
হালদায় ডিম ছাড়ার উৎসবে মেতে উঠল ডিম সংগ্রাহকরা

দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র রাউজানের হালদা নদীতে পুরোদমে ডিম ছাড়তে শুরু করেছে মা মাছ। বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত Read more

কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিত
কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাহবুবুল আলমের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন