দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ২ জন এবং উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এক দিনে সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৬২ জন। সোমবার (৬ এপ্রিল) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ২৮২ জন এবং গত ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা আট হাজার ৫৩৪ জন।গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮০ জন, গত ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৯৯ জন।এতে আরো জানানো হয়েছে, ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে পাঁচ হাজার ৯৪০ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছে ছয় হাজার ১৬ জন। মৃত্যুর হিসাবে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি পাঁচজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।একই সময়ে জেলার তালিকাতেও ঢাকায় সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত ২ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২০ জনের।গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৫ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১১৮ জনের।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পরিবেশ ধ্বংসের হিড়িক পড়েছে। মাটিকারবারীদের থাবা থেকে রেহাই পাচ্ছে না বনাঞ্চলের পাহাড়-টিলা ও সোনাফলা কৃষি জমির উর্বর Read more

ক্ষেপণাস্ত্র উৎপাদনের কাজ পুরোদমে চলছে: ইরান
ক্ষেপণাস্ত্র উৎপাদনের কাজ পুরোদমে চলছে: ইরান

তেহরানের এখন আর ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা নেই বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর Read more

গোলাপগঞ্জে ভারতীয় পন্য জব্দ আটক ৩
গোলাপগঞ্জে ভারতীয় পন্য জব্দ আটক ৩

সিলেটের গোলাপগঞ্জে ১ কোটি ৩৪ লাখ ১৬,৮২০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানের পণ্য জব্দ করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।শনিবার (১১ অক্টোবর) Read more

আচরণবিধি লঙ্ঘন করে বিএনপি প্রার্থীর বর্ধিত সভা
আচরণবিধি লঙ্ঘন করে বিএনপি প্রার্থীর বর্ধিত সভা

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বর্ধিত সভা করার অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ Read more

মুন্সিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই
মুন্সিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭ থেকে ৮টি দোকান আংশিক ও সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮০ Read more

বাড়ি সীমানা নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
বাড়ি সীমানা নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ির সীমানা বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত বৃদ্ধের নাম মো:নবিউল হক (৭৫)। সে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন