জেলার রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার মালিকে ৯ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। একটি ইটভাটাকে চলতি এপ্রিল মাসের মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।সোমবার (৬ এপ্রিল) দিনভর উপজেলার ষোলমাইল, রুদ্রপুর ও ভূইয়াগাতি এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত ।সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম জানান, জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এবং পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক শাহিন আলমের নেতৃত্বে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।অভিযানে রুদ্রপুর এলাকার মেসার্স এসকেবি ব্রিকসের মালিকের কাছ থেকে ৬ লাখ টাকা এবং কোদলাদিঘর এলাকার মেসার্স বন্ধন ব্রিকসের মালিকের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এতে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়।সেইসাথে ভূইয়াগাতি এলাকার মেসার্স এসঅ্যান্ডবি ব্রিকসের মালিককে ইটভাটার সমস্ত কার্যক্রম চলতি এপ্রিল মাসের মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয় এবং তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এ সময় পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা কর্মচারীরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

কক্সবাজার ১: আসনে সালাহউদ্দিন আহমদসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ২
কক্সবাজার ১: আসনে সালাহউদ্দিন আহমদসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ০১ আসনের সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা Read more

রামুতে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
রামুতে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

কক্সবাজারের রামুতে নিখোঁজের তিন দিন পর খাল থেকে বিবিশন বড়ুয়া (৫৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১২ জুলাই) Read more

বিদেশ যাওয়ার স্বপ্ন অপূর্ণ রেখে করতোয়ায় তরুণের মৃত্যু
বিদেশ যাওয়ার স্বপ্ন অপূর্ণ রেখে করতোয়ায় তরুণের মৃত্যু

পঞ্চগড়ের করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ছয় ঘণ্টা পর সজীব (১৯) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে ফায়ার Read more

নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুন
নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুন

পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে হঠাৎ আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে ট্রেনটি নাটোরের Read more

জুমার দিনে যেসব আমলে গুনাহ মাফ হয়
জুমার দিনে যেসব আমলে গুনাহ মাফ হয়

ইসলামে জুমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে জুমার দিন দ্রুত মসজিদে গমনের নির্দেশ দেওয়া হয়েছে। তা ছাড়া হাদিসে গুরুত্বপূর্ণ আমলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন