ভারতে ৪ বছর বয়সী জমজ ২ কন্যাশিশুকে হত্যার পেছনে একটি পরিবারের ‘ছেলে সন্তানের’ আকাঙ্ক্ষাই মূল কারণ বলে জানিয়েছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানার জুবিলি নগর গ্রামে।পুলিশ জানিয়েছে, শিশুদের বাবা শ্রীশৈলম (২৮), তার বাবা অশোক, মা লাবণ্য এবং ছোট ভাই রাকেশ—এই ৪জন মিলে পরিকল্পিতভাবে ২ শিশুকে হত্যা করেন। তাদের ধারণা ছিল, মেয়েরা ভবিষ্যতে পরিবারের জন্য ‘বোঝা’ হয়ে দাঁড়াবে।করিমনগর রুরাল সার্কেল পরিদর্শক এ নিরঞ্জন রেড্ডি বলেন, ‘শ্রীশৈলম কখনোই কন্যাসন্তান চাইতেন না। তিনি সবসময় ছেলে সন্তান চেয়েছেন। এমনকি তার স্ত্রী অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় জমজ মেয়ে সন্তান হওয়ার কথা জানার পর গর্ভপাত করানোর জন্য চাপ দিয়েছিলেন।’পুলিশ জানায়, ২০২০ সালে শ্রীশৈলমের সঙ্গে মৌনিকার বিয়ে হয়। ২০২২ সালে তাদের ঘরে জমজ কন্যাশিশুর জন্ম হলেও তিনি তাদের মেনে নিতে পারেননি। জন্মের পর তিনি হাসপাতালে সন্তানদের কাছেও যাননি।পুলিশের ভাষ্য অনুযায়ী, পরিবারের অন্য সদস্যরাও কন্যাশিশুদের জন্ম মেনে নিতে পারেননি এবং বারবার গর্ভপাতের জন্য চাপ দেন। পরে স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন শ্রীশৈলম।তদন্তকারীরা জানান, প্রায় ২ কোটি রুপির সম্পত্তি মেয়েদের বিয়েতে খরচ হয়ে যাবে—এই আশঙ্কা থেকেই তিনি এমন সিদ্ধান্ত নেন।পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার ৪ দিন আগে থেকেই হত্যার পরিকল্পনা করা হয়। ৩ এপ্রিল দুপুরে শ্রীশৈলম স্ত্রীকে বাড়িতে রেখে খাসির মাংস রান্না করতে বলেন এবং ২ শিশুকে নিয়ে পারিবারিক কৃষিজমিতে যান। সেখানে কোনো কৃষক না থাকার সময়টি তিনি ইচ্ছা করেই বেছে নিয়েছিলেন।শিশুদের কুয়োর পাশে বসিয়ে রেখে প্রথমে গীতানভিকা নামে এক কন্যাকে কুয়োয় ফেলে দেন। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। দ্বিতীয় কন্যা গীথামশি পানিতে বেঁচে থাকার চেষ্টা করছিল।পুলিশ জানায়, তখন শ্রীশৈলম নিজেই কুয়োয় নেমে তাকে চুবিয়ে হত্যা করেন। তদন্তকারী কর্মকর্তা বলেন, ‘এটি ছিল অত্যন্ত নির্মম ও পরিকল্পিত হত্যাকাণ্ড।’হত্যার পর ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দেখাতে শ্রীশৈলম ভুয়া উদ্ধার নাটক সাজান এবং সাহায্যের জন্য চিৎকার করেন। স্ত্রী মৌনিকা ঘটনাস্থলে পৌঁছে এক শিশুকে কুয়োর পাশে পড়ে থাকতে দেখেন, অপরজন নিখোঁজ ছিল। স্থানীয় গ্রামবাসীরা দড়ি ব্যবহার করে কুয়ো থেকে শিশুটিকে উদ্ধার করেন। পরে জিজ্ঞাসাবাদে শ্রীশৈলম প্রথমে মিথ্যা বলেন যে, তিনি ঘাস কাটতে গিয়েছিলেন এবং পরে সন্তানদের নিখোঁজ দেখতে পান। তবে তার বক্তব্য বারবার পরিবর্তিত হওয়ায় গ্রামবাসীদের সন্দেহ হয়। ক্ষুব্ধ গ্রামবাসীরা তাকে মারধর করলে পুলিশ হস্তক্ষেপ করে। এরপর তিনি সেখান থেকে পালিয়ে গিয়ে পরিবারের সদস্যদের জানান ‘পরিকল্পনা সফল হয়েছে’।পরে ৪ অভিযুক্তই গোপালপুরে এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন। সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ বিশেষজ্ঞ সাঁতারুদের ডেকে দ্বিতীয় শিশুর মরদেহ কুয়ো থেকে উদ্ধার করে। তদন্ত কর্মকর্তা বলেন, ‘এটি আমাদের তদন্ত করা সবচেয়ে ভয়াবহ ও অমানবিক ঘটনাগুলোর একটি। কেবল কন্যাশিশু হওয়ার কারণে এই নিরপরাধ শিশুদের হত্যা করা হয়েছে। জড়িত সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।’সূত্র: এনডিটিভিএইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাইফুজ্জামানের চেক দিয়ে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন, আটক ১
সাইফুজ্জামানের চেক দিয়ে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন, আটক ১

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা ১১টি চেক ব্যবহার করে ৪টি ব্যাংক থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা Read more

প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ২
প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ২

পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে নতুন করে হামলা চালিয়ে দুইজনকে হত্যা করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের দাবি, নিহতরা ল্যাটিন আমেরিকার Read more

টাঙ্গাইলে ডিবি পরিচয়ে অটোরিকসাসহ টাকা ছিনতাই
টাঙ্গাইলে ডিবি পরিচয়ে অটোরিকসাসহ টাকা ছিনতাই

টাঙ্গাইলের মির্জাপুরে ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকসা, মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (৯ জুলাই) সকালে উপজেলার পুরাতন ঢাকা-টাঙ্গাইল Read more

নেত্রকোনায় পল্লী বিদ্যুৎ বিপর্যয়ে গ্রাহকরা, গণছুটিতে কর্মকর্তা কর্মচারী
নেত্রকোনায় পল্লী বিদ্যুৎ বিপর্যয়ে গ্রাহকরা, গণছুটিতে কর্মকর্তা কর্মচারী

নেত্রকোনায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা চার দফা দাবীতে আন্দোলন করায় মোট ছয়জনকে বরখাস্তের ঘটনায় গণছুটিতে রয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। ঘোষণা Read more

ডিবির জালে জাপা মহাসচিব মামুনুর রশীদ ও নবীনগরের সাবেক এমপি বাদল
ডিবির জালে জাপা মহাসচিব মামুনুর রশীদ ও নবীনগরের সাবেক এমপি বাদল

জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর Read more

খুলনার উপকূলীয় এলাকায় মিঠা পানির ‘খনির’ সন্ধান
খুলনার উপকূলীয় এলাকায় মিঠা পানির ‘খনির’ সন্ধান

বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ। প্রচুর নদ-নদী আর বৃষ্টির দেশ হওয়া সত্ত্বেও বিশেষ করে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন