দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখার পুরস্কার হিসেবে অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সদস্যদের ১ লাখ টাকা করে পুরস্কার প্রদান করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সোমবার (০৬ এপ্রিল) জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের অনুষ্ঠান শেষে জাতীয় ক্রীড়া পরিষদে যুব ফুটবল দলকে তাদের পুরস্কারের চেক ও ক্রীড়া কার্ড প্রদান করেছেন সিনিয়র দলের হয়ে সাফ জেতা তারকা ফুটবলার ও ক্রীড়া প্রতিমন্ত্রী।এ নিয়ে ৩ দফা ক্রীড়া প্রতিমন্ত্রী যুব ফুটবলারদের তাদের অর্জনের জন্য শুভেচ্ছা জানালেন। দল ঢাকায় ফেরার পর বিমানবন্দরে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন আমিনুল হক। তারপর রাতে হাতিরঝিলে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রত্যেক ফুটবলারকে এক লাখ ও অফিসিয়ালদের ৫০ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করেছিলেন ফেডারেশনের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদি। একই অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক খেলোয়াড়দের ৫০ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করেছিলেন।সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমিনুল হক প্রতিশ্রুতি দিয়েছেন, সাফ চ্যাম্পিয়ন হওয়া এই যুব ফুটবল দলকে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিয়ে যাবেন।যুব এই ফুটবল দল মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য আবাসিক ক্যাম্প শুরুর পর ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বেশ কয়েকবার হোটেলে গিয়ে খেলোয়াড়দের অনুপ্রেরণ দিয়েছেন। ২০২৩ সালে বাংলাদেশ প্রথম ও সর্বশেষ সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলের চ্যাম্পিয়ন গোলরক্ষক ছিলেন আমিনুল হক। ২৩ বছর পর তিনি ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে আরেকটি দক্ষিণ এশিয়ান জয় করা দলকে করলেন পুরস্কৃত।ক্রীড়াকার্ড প্রদান করা হলেও এই ফুটবলাররা ভাতার আওতায় আসবেন না এখনই। তবে কার্ড দিয়ে তারা নির্ধারিত কিছু সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরীক্ষাকেন্দ্রে নকল ঠেকাতে প্রবেশমুখে চেকআপ বুথ স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর
পরীক্ষাকেন্দ্রে নকল ঠেকাতে প্রবেশমুখে চেকআপ বুথ স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

চট্টগ্রামের সব পরীক্ষাকেন্দ্রে নকল প্রতিরোধে কড়াকড়ি আরোপের নির্দেশ দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন। Read more

একদম সবগুলোর হাত-পা ভেঙে লাশ ফেলাইয়া দিব: মোস্তফা
একদম সবগুলোর হাত-পা ভেঙে লাশ ফেলাইয়া দিব: মোস্তফা

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ‘মনে করেন না রংপুরে জাতীয় পার্টি দুর্বল। Read more

প্রবাস জীবন শেষে বাড়ি ফিরে দেখলেন ৫ সন্তানসহ স্ত্রী লাপাত্তা!
প্রবাস জীবন শেষে বাড়ি ফিরে দেখলেন  ৫ সন্তানসহ স্ত্রী লাপাত্তা!

দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে স্ত্রী-সন্তান ও সহায়-সম্পদ কিছুই খুঁজে পাচ্ছেন না চট্টগ্রামের বাঁশখালীর মোহাম্মদ ইউসুফ নামে এক ব্যক্তি। Read more

বরিশালে ধর্ষণের অভিযোগে বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীর মামলা
বরিশালে ধর্ষণের অভিযোগে বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীর মামলা

বরিশালে বৈষম্যবিরোধী আন্দোলনের এক নারী নেত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করার হয়েছে বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন Read more

৩০ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
৩০ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১৫ আশ্বিন ১৪৩২ বাংলা, ৭ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিল বিভাগের শুনানি ১ জুলাই
রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিল বিভাগের শুনানি ১ জুলাই

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম সংক্রান্ত রিভিউ শুনানিতে আবারও সময় চাইল মন্ত্রিপরিষদ বিভাগ। আজ রবিবার (১৮ মে) সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আশফাকুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন