বলিউড সুপারস্টার সালমান খান বরাবরই নিজের স্টাইল আর ব্যক্তিত্ব দিয়ে ভক্তদের চমকে দেন। তার ‘দাবাং’ ইমেজের পাশাপাশি ফ্যাশন সেন্সও সবসময় থাকে আলোচনায়। বিশেষ করে তার হাতে থাকা নীল পাথরের ব্রেসলেট যেন তার স্টাইল আইকনের অংশ হয়ে উঠেছে। তবে এবার তার ফ্যাশনের এক ভিন্ন দিক ঘিরেই সরগরম নেটদুনিয়া-ফাটা জুতা।সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে বডিগার্ড শেরার সঙ্গে দেখা যায় সালমানকে। এদিন ব্ল্যাক-অ্যান্ড-হোয়াইট চেক শার্ট, কালো প্যান্ট, চোখে সানগ্লাস, হাতে দামি ঘড়ি ও সিগনেচার ব্রেসলেটে বেশ স্টাইলিশ লুকে ধরা দেন তিনি।তবে সব নজরকাড়ে তার পায়ের জুতা। এক ঝলক দেখলে মনে হয় সেটি পুরনো কিংবা ছেঁড়া। আর তাতেই শুরু হয় আলোচনা। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। কেউ লিখেছেন, “এবার বুঝি ফাটা জুতোর ট্রেন্ড শুরু হবে!” আবার কেউ বলেছেন, “ভাইয়ের স্টাইলই আলাদা।” কেউ মজা করে মন্তব্য করেন, “এটা দেখে তো কাঁদতেই ইচ্ছে করছে!” তবে সমালোচনার মাঝেই সামনে আসে আসল কারণ। ভক্তদের দাবি, এটি কোনো সাধারণ জুতা নয়। বরং বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ব্যালেনসিয়াগা’র ‘ডিস্ট্রেসড লেদার কাউবয় বুটস’। ফ্যাশনের ট্রেন্ড অনুযায়ী ইচ্ছাকৃতভাবেই জুতোটিকে এমন ‘ফাটা’ লুক দেওয়া হয়েছে। জানা গেছে, এর দাম প্রায় ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার রুপির মধ্যে।কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন সালমান। তার আসন্ন সিনেমা ‘মাতৃভূমি’র কাজ প্রায় শেষ। সিনেমাটি আগে ‘ব্যাটেল অফ গলওয়ান’ নামে পরিচিত ছিল। এছাড়া খুব শিগগিরই দক্ষিণী নির্মাতা ভামশি পেডিপল্লির পরিচালনায় নতুন একটি অ্যাকশন-ড্রামা সিনেমার শুটিং শুরু করবেন তিনি। প্রযোজনায় থাকছেন দিল রাজু। শোনা যাচ্ছে, এতে তার সঙ্গে জুটি বাঁধতে পারেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৫১ পরীক্ষার্থী আটক
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৫১ পরীক্ষার্থী আটক

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে গাইবান্ধা জেলার বিভিন্ন কেন্দ্র থেকে মোট ৫১ জন পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এসময় Read more

মিক্সার ট্রাকের ধাক্কায় আনসার সদস্য নিহত
মিক্সার ট্রাকের ধাক্কায় আনসার সদস্য নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলায় রোডস অ্যান্ড হাইওয়ের একটি মিক্সার ট্রাকের ধাক্কায় শাহআলম ভূঁইয়া (৫৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। রবিবার (১৫ Read more

তেঁতুলিয়ায় ইলিশের আকাল, খালি হাতে ফিরছে জেলেরা
তেঁতুলিয়ায় ইলিশের আকাল, খালি হাতে ফিরছে জেলেরা

চলতি বছর ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকার বন্ধ ছিল। অভয়াশ্রমের অংশ হিসাবে তেঁতুলিয়া নদীর Read more

আরও চড়া হতে পারে স্বর্ণের দাম
আরও চড়া হতে পারে স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার আভাস পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকো থেকে পণ্যে ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি Read more

গৌরনদীতে সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
গৌরনদীতে সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপাড়া, বেলতলা খালের ওপর নির্মিত সেতুটি এখনো সাধারণ মানুষের কোনো Read more

বিক্ষোভের মুখেই মাদাগাস্কারে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ
বিক্ষোভের মুখেই মাদাগাস্কারে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ

মাদাগাস্কারের প্রেসিডেন্ট অন্দ্রি রাজোয়েলিনা ব্যাপক বিক্ষোভের মুখে সরকার ভেঙে দেওয়ার পর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেনাবাহিনীর জেনারেল রুফিন ফর্চুনাত জাফিসাম্বোকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন