​বড় ভাইয়ের দাফন সম্পন্ন করে বাড়ি ফেরার মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ছোট ভাইয়েরও আকস্মিক মৃত্যু হয়েছে। নিয়তির এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামে।​জানা গেছে চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামের মৃত রিয়াজ প্রামাণিকের বড় ছেলে গোলাপ প্রামাণিক (৮০) বার্ধক্যজনিত কারণে রোববার (৫ এপ্রিল) দিবাগত রাতে ইন্তেকাল করেন। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয় স্থানীয় কবরস্থানে।​বড় ভাইকে চিরবিদায় দিয়ে চাটমোহর পৌর সদরের ছোটশালিখার বাসায় ফিরেছিলেন ছোট ভাই মোজাম্মেল হক (৭২)। কিন্তু বড় ভাইয়ের দাফন শেষ হওয়ার মাত্র ৩ ঘণ্টার মাথায় (আনুমানিক বেলা ১টার দিকে) তিনিও স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।​বড় ভাইয়ের মৃত্যুর পরে ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় এক শোকাতুর পরিবেশের সৃষ্টি করেছে। মৃত্যুকালে মোজাম্মেল হক তাঁর স্ত্রী, একমাত্র পুত্র তুষার, দুই কন্যা এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তালতলীতে জেলেদের চাল কম দেওয়ার অভিযোগ
তালতলীতে জেলেদের চাল কম দেওয়ার অভিযোগ

জাটকা শিকার নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের সহায়তার জন্য বরাদ্দ দেওয়া ভিজিএফ চাল বিতরণে অনিয়ম করা হয়েছে। জনপ্রতি ৪০ কেজি চাল দেওয়ার Read more

বাকৃ‌বি‌তে ছাত্র সংসদ নির্বাচনসহ শি‌বি‌রের ৬ দা‌বি
বাকৃ‌বি‌তে ছাত্র সংসদ নির্বাচনসহ শি‌বি‌রের ৬ দা‌বি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)  ছাত্র সংসদ নির্বাচন আয়োজন, নারী শিক্ষার্থীদের জন্য টিএসসিতে পৃথক নামাজের স্থান নির্মাণ, ছাত্রী হলের সিট সংকট Read more

সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার
সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

আওয়ামী শাসনামলে র‍্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক-বর্তমান ১১ Read more

বাধা পেলে সরাসরি আমাদের সহযোগিতা নিন: প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব 
বাধা পেলে সরাসরি আমাদের সহযোগিতা নিন: প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব 

সৎ ও উন্নয়ন মূলক সাংবাদিকতা করতে গিয়ে কোথাও বাধার শিকার হলে সরাসরি আমাদের সহযোগীতা নিবেন। দেশ ও দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে Read more

পটিয়ায় অর্ধশতাধিক মামলার আসামি রুহুল সিলেটে গ্রেফতার 
পটিয়ায় অর্ধশতাধিক মামলার আসামি রুহুল সিলেটে গ্রেফতার 

চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৭টি মামলার আসামি মোহাম্মদ রুহুল আমিন সিলেট থেকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত মোহাম্মদ রুহুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন