লেবাননে ইসরাইলের ধারাবাহিক বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। সিরিয়ার সঙ্গে প্রধান সীমান্ত ক্রসিংয়ে হামলার হুমকি দেওয়ার একদিন পরই এ হামলা চালালো তেল আবিব। রবিবার (০৫ এপ্রিল) বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরাইলি হামলায় অন্তত ৪ জন নিহত হন। একই দিনে দক্ষিণ লেবাননে হামলায় আরও ১০ জন নিহত হন, যাদের মধ্যে একটি পরিবারের ৬ জন সদস্যও রয়েছেন।লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৈরুতের জনাহ এলাকায় এক হামলায় আরও ৩৯ জন আহত হয়েছেন। এই হামলাটি দেশের বৃহত্তম সরকারি হাসপাতাল রফিক হারিরি বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে প্রায় ১০০ মিটার দূরে আঘাত হানে।এর আগে হিজবুল্লাহ দাবি করেছে, তারা লেবাননের উপকূল থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে একটি ইসরাইলি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এ বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আর এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অধিনায়ক হয়েই দুঃসংবাদ পেলেন আফ্রিদি
অধিনায়ক হয়েই দুঃসংবাদ পেলেন আফ্রিদি

ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তার নেতৃত্বে মঙ্গলবার (৪ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফয়সালাবাদে তিন ম্যাচের ওয়ানডে Read more

রঈস হত্যার খুনিদের বিচারের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন
রঈস হত্যার খুনিদের বিচারের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন

মবভায়োলেন্সের মাধ্যমে গাজীপুরে ইমাম ও খতিব মাওলানা রঈস উদ্দিন হত্যার প্রতিবাদে চিহ্নিত খুনিদের বিচারের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ Read more

রেস্তোরাঁ চালু, কিন্তু লাইসেন্স নেউ, চার মালিকের জরিমানা
রেস্তোরাঁ চালু, কিন্তু লাইসেন্স নেউ, চার মালিকের জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্স না থাকায় চারটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। বুধবার Read more

যুদ্ধবিরতি চললেও ত্রাণ প্রবেশে বাধা, ক্ষুধা ও দুর্ভোগে কাতর ফিলিস্তিনিরা
যুদ্ধবিরতি চললেও ত্রাণ প্রবেশে বাধা, ক্ষুধা ও দুর্ভোগে কাতর ফিলিস্তিনিরা

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চলমান থাকলেও ত্রাণ প্রবেশে দেওয়া হচ্ছে বাধা। এতে করে গাজায় তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে এবং এর ফলে Read more

রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত
রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে সড়ক দুর্ঘটনায় মো. শাহাবুল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শাহাবুল একটি ট্রাকের সহকারী (হেলপার) Read more

এবার পশুর চামড়ার দাম বেশি: বাণিজ্য উপদেষ্টা
এবার পশুর চামড়ার দাম বেশি: বাণিজ্য উপদেষ্টা

বিগত বছরগুলোর তুলনায় এবার পশুর চামড়ার দাম বেশি বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।রোববার (৮ জুন) পুরান ঢাকার পোস্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন