আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামেই সমধিক পরিচিত। তবে গত নির্বাচনের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, এবার কোনো একটি রাজনৈতিক দলের পতাকাতলে থেকে নির্বাচনী লড়াইয়ে নামতে চান তিনি।রবিবার (০৫ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিরো আলম নিজেই এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজনৈতিক ক্যারিয়ারে নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের লক্ষ্যেই দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার এই পরিকল্পনা।নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে হিরো আলম বলেন, এর আগে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট দিয়েছি। তবে এবার কোনো একটি দলের হয়ে সুসংগঠিতভাবে কাজ করতে চাই। একটি দলের শক্তি নিয়ে সাধারণ মানুষের কাছে নিজের লক্ষ্য ও পরিকল্পনা আরও জোরালোভাবে পৌঁছে দেওয়া সম্ভব বলে আমি মনে করি।ঢাকার কোন অংশ থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। এ প্রসঙ্গে তিনি জানান, উত্তর না কি দক্ষিণ—কোন সিটি করপোরেশন থেকে প্রার্থী হবেন, তা নিয়ে বর্তমানে চুলচেরা বিশ্লেষণ চলছে। সময় ও পরিস্থিতির ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে হিরো আলম বলেন, “আমি ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছি। সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং তাদের বিভিন্ন সংকটের কথা শুনছি। জনদুর্ভোগ লাঘবে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে কাজ করছি। খুব দ্রুতই আমার নির্বাচনী এলাকা এবং বিস্তারিত পরিকল্পনা সবার সামনে তুলে ধরব।”কোন রাজনৈতিক দল থেকে তিনি মনোনয়ন পেতে পারেন—এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি কোনো দলের নাম প্রকাশ করেননি। তবে তিনি জানান, বেশ কয়েকটি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে তাঁর প্রাথমিক আলোচনা চলছে। শেষ পর্যন্ত কোন দলের প্রার্থী হিসেবে তিনি ভোটের মাঠে নামবেন, তা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।এর আগে হিরো আলম বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচন এবং ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব’
‘যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি Read more

‘মাদুরোই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট’, নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্টের ঘোষণা
‘মাদুরোই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট’, নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্টের ঘোষণা

ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে মার্কিন যুক্তরাষ্ট্র আটক করার পর দেশটির ক্ষমতা এখন কার হাতে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তেলসমৃদ্ধ Read more

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু

আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক Read more

শনিবার ঢাকা আসছেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
শনিবার ঢাকা আসছেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিন দিনের সফরে ঢাকা আসছেন। আগামী শনিবার (২৩ আগস্ট) দুপুরে বিশেষ ফ্লাইটে তিনি Read more

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নিকোলাস পুরান
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নিকোলাস পুরান

মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার নিকোলাস পুরান। সবশেষ আইপিএল শেষে জাতীয় Read more

রাজধানীতে ভাসমান মানুষ, যাদের পাশে নেই কেউ
রাজধানীতে ভাসমান মানুষ, যাদের পাশে নেই কেউ

বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন বড় বড় শহরে ভাসমান অনেক মানুষকে দেখা যায় ফুটপাথে, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল কিংবা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন