মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার নিকোলাস পুরান। সবশেষ আইপিএল শেষে জাতীয় দল থেকে সাময়িক বিরতিতে ছিলেন বিশ্রামের উদ্দেশ্যে। অবশেষে, সেই বিরতি শেষ না হতেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিলেন অবসরের কথা।নিজের ইনস্টাগ্রামে এক পোষ্টে অবসরের ঘোষণা দিয়ে পুরান লেখেন, ‘অনেক চিন্তাভাবনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই খেলাটা আমাকে অনেক কিছু দিয়েছে—আনন্দ, লক্ষ্য, আর অসংখ্য স্মৃতি, যেগুলো কখনও ভুলবো না। সবচেয়ে বড় কথা, ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার সুযোগ পেয়েছি।’তিনি আরও লিখেছেন, ‘মেরুন জার্সি গায়ে চাপানো, জাতীয় সংগীত চলাকালে মাঠে দাঁড়িয়ে থাকা, আর প্রতিটি ম্যাচে নিজেকে উজাড় করে দেওয়ার অভিজ্ঞতা—এসব অনুভূতিকে শব্দে প্রকাশ করা কঠিন। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব করা ছিল আমার জীবনের গর্বের এক অধ্যায়।’ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি তার ভালোবাসা কমবে না উল্লেখ করে এ ব্যাটার বলেন, ‘যদিও আমার আন্তর্জাতিক অধ্যায় শেষ হলো, তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি ভালোবাসা কখনও কমবে না।’ এই উপলক্ষে তিনি ধন্যবাদ জানান তার সমর্থক, পরিবার, বন্ধু এবং সতীর্থদের।উল্লেখ্য, আন্তর্জাতিক ক্যারিয়ারে পুরান খেলেছেন ১০৬টি টি-টোয়েন্টি ম্যাচ এবং ৬১টি একদিনের ম্যাচ। ক্যারিবিয়ানদের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক—মোট সংগ্রহ ২,২৭৫ রান। ওয়ানডেতে রয়েছে তিনটি শতক।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার পিএসএলে ‘বিশেষ নাম’ পেলেন মুস্তাফিজ
এবার পিএসএলে ‘বিশেষ নাম’ পেলেন মুস্তাফিজ

আইপিএলে ২০১৬ সালের আসরে টম মুডির কোচিংয়ে চ্যাম্পিয়ন হয় সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের শিরোপাজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন বাংলাদেশ দলের তারকা Read more

মালয়েশিয়ায় ২ হাজার অভিবাসী গ্রেফতার
মালয়েশিয়ায় ২ হাজার অভিবাসী গ্রেফতার

হত্যা, ছিনতাই ও বাসাবাড়িতে চুরিসহ বিভিন্ন ধরনের অপরাধে মালয়েশিয়ায় সেলাংগর অঙ্গরাজ্যে চলতি বছর বিদেশি নাগরিকদের জড়িত থাকার ঘটনা নথিভুক্ত হয়েছে।সেলাংগর Read more

দিল্লির আদালতে ফয়সাল ও আলমগীরকে ১১ দিনের রিমান্ডের নির্দেশ
দিল্লির আদালতে ফয়সাল ও আলমগীরকে ১১ দিনের রিমান্ডের নির্দেশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে ১১ দিনের Read more

পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞা
পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞা

ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের সঙ্গে হওয়া সিন্ধু পানিচুক্তি স্থগিত করেছে ভারত। সীমান্ত বন্ধ, কূটনীতিক বহিষ্কারসহ আরও বেশ কিছু Read more

ভৈরবে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ ২৩ জন গ্রেফতার
ভৈরবে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ ২৩ জন গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে বেড়ে যাওয়া ছিনতাই প্রতিরোধে এক রাতের বিশেষ অভিযান পরিচালনা করে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী ও ছিনতাইকারীসহ বিভিন্ন মামলার Read more

পাথর লুটে সম্পৃক্ত থাকায় বিএনপি নেতার পদ স্থগিত
পাথর লুটে সম্পৃক্ত থাকায় বিএনপি নেতার পদ স্থগিত

গত কয়েকদিন ধরে সিলেট অঞ্চলে অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনা নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন