হামের প্রকোপ প্রতিরোধে দেশের বিভিন্ন স্থানের মতো বরিশালেও শুরু হয়েছে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন। রবিবার (৫‍এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরের কাউনিয়া এলাকায় নগর মাতৃসদন স্বাস্থ্যে কেন্দ্রে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক বিলকিস আত্তার জাহান শিরিন।বরিশাল বিভাগের মধ্যে বরিশাল জেলার বাকেরগঞ্জ, মেহেন্দীগঞ্জ, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা ও বরগুনা জেলা সদরে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের শিশুদের আজ হামের বিশেষ টিকা প্রদান করা হচ্ছে। বরিশার সিটি কপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন জানান, বরিশাল সিটি কপোরেশন এলাকায় হামের প্রাদূর্ভাব কম। তারপরও নগরে যাতে হাম না ছাড়ায় এবং শিশুরা যাতে সুস্থ্য থাকে এ লক্ষ্যে টিকা প্রদান করা হচ্ছে। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল জেনারেল হাসপাতাল ও নগর মাতৃসদন ছাড়াও ৫ টি কেন্দ্র খোলা হয়েছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টিকা দেয়া যাবে। বরিশাল স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত বিভাগের ছয় জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮৫ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি গেছেন ২৮১ জন। আর সন্দেহজনক হাম রোগির সংখা ৬১২ জন। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ২৮ জন।অপরদিকে আজ সকাল সাড়ে দশটায় বাকেরগঞ্জ দুধল্মৌ নাজিম মৃধার বাড়ির সংলগ্ন টিকা ক্যাম্পে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্য উপদেষ্টা জিয়া উদ্দিন হায়দার। এ সময় তিনি বলেন, “দেশে যথেষ্ট  টিকার মজুদ রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রথমে টিকা দেয়া হচ্ছে পরবর্তীতে সারাদেশে টিকা দান করা হবে।” হাম রুবেলা নিয়ে উৎকন্ঠিত না হবার জন্য অভিভাবকদের আহ্বান জানান তিনি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তৃতীয়বারের মতো ইউএনডিপির শুভেচ্ছা দূত হলেন জয়া আহসান
তৃতীয়বারের মতো  ইউএনডিপির শুভেচ্ছা দূত হলেন জয়া আহসান

জয়া আহসানকে তৃতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত করা হয়েছে।জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে তৃতীয়বারের মতো Read more

অপরিপক্ব ফলে সয়লাব বরিশালের বাজার, নজরদারি নেই প্রশাসনের
অপরিপক্ব ফলে সয়লাব বরিশালের বাজার, নজরদারি নেই প্রশাসনের

জ্যৈষ্ঠ মাসকে বলা হয় ‘মধু মাস’। এই সময়েই বাজার ভরে ওঠে আম, কাঁঠাল, লিচুসহ নানা রসালো মৌসুমি ফলে। তবে বরিশালের Read more

স্পনসর ছাড়াই এশিয়া কাপে নামতে পারে ভারত
স্পনসর ছাড়াই এশিয়া কাপে নামতে পারে ভারত

আসন্ন এশিয়া কাপে ভারতের জার্সিতে দেখা নাও যেতে পারে কোনো প্রধান স্পনসরের লোগো। অনলাইন গেমিং প্রতিষ্ঠান ড্রিম ১১ সম্প্রতি বিসিসিআইয়ের Read more

২০২৬ সালে রোজা শুরু ফেব্রুয়ারিতে, ঈদুল ফিতর হতে পারে যেদিন
২০২৬ সালে রোজা শুরু ফেব্রুয়ারিতে, ঈদুল ফিতর হতে পারে যেদিন

সারাদেশে আজ পশু কোরবানির মাধ্যমে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। শনিবার (০৭ জুন) দেশের সব মুসল্লি এ উৎসবে যোগ দেন। Read more

সিরাজদিখানে ১০ স্থানে অবৈধ ড্রেজার ও পাইপ অপসারণ
সিরাজদিখানে ১০ স্থানে অবৈধ ড্রেজার ও পাইপ অপসারণ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ১০ স্থানে অবৈধ ড্রেজার ও বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা Read more

১ নম্বর সতর্ক সংকেতসহ যে ১৮ অঞ্চলে আজ ঝড় হতে পারে
১ নম্বর সতর্ক সংকেতসহ যে ১৮ অঞ্চলে আজ ঝড় হতে পারে

ঢাকাসহ ১৮ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন