সারাদেশে আজ পশু কোরবানির মাধ্যমে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। শনিবার (০৭ জুন) দেশের সব মুসল্লি এ উৎসবে যোগ দেন। কালও অনেক জায়গায় পশু কোরবানি হবে।ঈদুল আজহার বিদায়ের মাধ্যমে শেষ হলো এ বছরের দুই বড় উৎসব। এখন আবার শুরু হবে রমজান শুরুর অপেক্ষা। এরপর ঈদুল ফিতর…।সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম আল কুরা অনুসারে, ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে সিয়াম সাধনার মাস রমজান। আর ২০ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও পুরো বিষয়টি নির্ভর করবে চাঁদ দেখার ওপর। দিন যেদিনই হোক না কেন দীর্ঘ সময় পর আবারও ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে রমজান। অর্থাৎ শীতকালের কিছুটা ছোঁয়া পাওয়া যাবে আগামী রমজানে।এ বছর সৌদিতে রমজান শুরু হয়েছিল ২ মার্চ। আর পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছিল ৩০ মার্চ।চন্দ্র বর্ষপঞ্জিকা অনুযায়ী আরবি/হিজরি বছর গণনা করা হয়। ফলে চাঁদ দেখার ওপর নির্ভর করে কবে কোন মাস শুরু হবে।হিজরি বা চন্দ্রবর্ষে কোনো মাস ৩০ দিনের হয় আবার কোনো মাস ২৯ দিনের হয়। ফলে বছর পূর্ণ হয় ৩৫৩/৩৫৫ দিনে। বিপরীতে ইংরেজি বর্ষ ৩৬৫ দিনের হয়। এ কারণে প্রতি বছর রমজানের তারিখ ইংরেজি ক্যালেন্ডারে ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে।এদিকে মুসলিমদের দুটি বড় উৎসব হলো ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এ বছরের দুটি উৎসবই শেষ হয়ে গেছে। অপরদিকে ইবাদত বন্দেগির জন্য মহান আল্লাহ তায়ালা বিশেষ মর্যাদা দিয়েছেন পবিত্র রমজান মাসকে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধতায় নির্বাচন কমিশনে জামায়েত প্রার্থীর আপিল
আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধতায় নির্বাচন কমিশনে জামায়েত প্রার্থীর আপিল

‎চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী মো.আসলাম চৌধুরীর প্রার্থিতা বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনারে পৃথকভাবে আবেদন করেছে দুই ব্যাংকসহ একই আসনের জামায়াতের Read more

যুবদল নেতাদের বিরুদ্ধে বর্ষবরণ অনুষ্ঠানে হামলা ও ইউএনওকে লাঞ্চিতের অভিযোগ
যুবদল নেতাদের বিরুদ্ধে বর্ষবরণ অনুষ্ঠানে হামলা ও ইউএনওকে লাঞ্চিতের অভিযোগ

নেত্রকোনার আটপাড়া উপজেলায় পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে ও সৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে যুবদলের দুই Read more

প্রধানমন্ত্রীত্ব হারিয়ে সংস্কৃতিমন্ত্রী হলেন পেতংতার্ন সিনাওয়াত্রা
প্রধানমন্ত্রীত্ব হারিয়ে সংস্কৃতিমন্ত্রী হলেন পেতংতার্ন সিনাওয়াত্রা

কল রেকর্ড  ফাসেঁর জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হওয়ার পর থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভায় সংস্কৃতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পেতংতার্ন সিনাওয়াত্রা। বৃহস্পতিবার Read more

বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩২
বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩২

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত আরও একজন শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা Read more

জাতীয় সনদ ও নির্বাচন দাবিতে ফটিকছড়িতে জামায়াতের বিক্ষোভ
জাতীয় সনদ ও নির্বাচন দাবিতে ফটিকছড়িতে জামায়াতের বিক্ষোভ

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের ফটিকছড়ি থানা Read more

একাকিত্ব দূর করতে ৭৫ বছর বয়সে বিয়ে করলেন বৃদ্ধ, পরদিন মৃত্যু
একাকিত্ব দূর করতে ৭৫ বছর বয়সে বিয়ে করলেন বৃদ্ধ, পরদিন মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশে ৭৫ বছরের এক বৃদ্ধ ৩৫ বছরের এক নারীকে বিয়ের একদিন পর মারা গেছেন। মূলত একাকিত্ব দূর করতে বিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন