দেশে জ্বালানি সাশ্রয়ে বিপণি বিতান, শপিংমল ও দোকানপাট খোলার সময় ১ ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করেছে সরকার।রবিবার (০৫ এপ্রিল) বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার (০২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠকে সন্ধ্যা ৬টা পর শপিংমল, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।তবে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছিলেন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা।এমআর-২
Source: সময়ের কন্ঠস্বর
