টেকনাফ সাগর উপকূলে ৩১৪টি বাচ্চা কাছিম অবমুক্তকক্সবাজারের টেকনাফ সাগর উপকূলে ৩১৪টি  বাচ্চা কাছিম অবমুক্ত করেছে সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা।রবিবার (১২ এপ্রিল) সকালের দিকে বাচ্চা কাছিম গুলোকে অবমুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন কোডেক সংস্থার উখিয়া-টেকনাফে দায়িত্বরত রিসার্চ ফ্যাসিলিটেটর কর্মকর্তা মো.লিয়াকত আলী।‎‎তিনি সময়ের কন্ঠস্বরকে জানান, কোডেক পরিচালিত কমিউনিটি লেড টার্টল কনজারভেশন প্রকল্পের আওতায় সাগর উপকূলীয় এলাকায় অবস্থিত মাদারবুনিয়া ও ছেফটখালী হ্যাচারীতে মা কাছিমের ডিম থেকে জন্ম নেওয়া ৩১৪টি বাচ্চা কাছিম সাগরে অবমুক্ত করা হয়েছে। ‎‎এ কার্যক্রমটি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সামুদ্রিক মা-কাছিম থেকে ১৫ হাজার ৩০৮টি  ডিম সংগ্রহ করা হয়েছে এবং ৪ হাজার ৪৬৯টি বাচ্চা কাছিম সফলভাবে সাগরে অবমুক্ত করতে সক্ষম হয়েছে।এবিষয়ে ‎‎বাহারছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মঞ্জুর অভিমত প্রকাশ করে সময়ের কন্ঠস্বরকে জানান, প্রাকৃতিক দৃশ্যেঘেরা অপরুপ সৌন্দর্যের লীলাভুমি উখিয়া-টেকনাফের সাগর উপকূলীয় এলাকার জীববৈচিত্র্য রক্ষা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি বিপন্ন সামুদ্রিক কাছিম সংরক্ষণ করার লক্ষ্যে এই মহতি কার্যক্রমকে বেগবান করা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেটহ ৭টি খেলা যুক্ত করার নির্দেশ
পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেটহ ৭টি খেলা যুক্ত করার নির্দেশ

পাঠ্যবইয়ে ফুটবল, ক্রিকেট, দাবাসহ ৭টি ক্রীড়া সম্পর্কিত পাঠ ও ব্যবহারিক বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক Read more

ভিজিএফ কার্ডের ভাগ না পেয়ে ইউপি সদস্যের বাড়িতে হামলার
ভিজিএফ কার্ডের ভাগ না পেয়ে ইউপি সদস্যের বাড়িতে হামলার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্রদের জন্য বরাদ্দকৃত কার্ডের ভাগ না পেয়ে  এক ইউপি সদস্যের বাড়িতে হামলার অভিযোগ Read more

পদত্যাগ করছেন ট্রাম্প প্রশাসনের শ্রমমন্ত্রী লরি চাভেজ
পদত্যাগ করছেন ট্রাম্প প্রশাসনের শ্রমমন্ত্রী লরি চাভেজ

যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রী লরি চাভেজ-ডিরেমার পদত্যাগ করছেন। তরুণী নারী কর্মীদের সঙ্গে আচরণ নিয়ে অভিযোগসহ একাধিক কেলেঙ্কারির মধ্যেই তার এই বিদায় ঘটছে।তার Read more

টাঙ্গাইলে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার
টাঙ্গাইলে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার

টাঙ্গাইল সদর উপজেলার কলেজপাড়া এলাকায় এক গৃহবধূকে (মলি, ছদ্মনাম) ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। নিহতের শ্বশুর ও স্বামীর বিরুদ্ধে এই Read more

মিঠাপুকুরে ছাত্র-জনতার মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত
মিঠাপুকুরে ছাত্র-জনতার মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত

রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার গড়ের মাথা এলাকায় নিরাপদ সড়কের দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় ছাত্র ও সাধারণ জনতা। গত কয়েক দিনে Read more

শেখ হাসিনার মামলায় জবানবন্দিতে যা বলেছেন বদরুদ্দীন উমর
শেখ হাসিনার মামলায় জবানবন্দিতে যা বলেছেন বদরুদ্দীন উমর

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার সাক্ষী ছিলেন সদ্যপ্রয়াত বদরুদ্দীন উমর। মৃত্যুর আগে এই মামলার তদন্ত কর্মকর্তার কাছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন