ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী হামলা যদি অব্যাহত থাকে, তাদের অচিরেই পুরো মধ্যপ্রাচ্য তাদের জন্য ‘নরক হয়ে উঠবে’ বলে সতর্কবার্তা দিয়েছে ইরান।দেশটির প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তর খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফগারি শনিবার এ সতর্কবার্তা দিয়েছেন।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে নেওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেছেন, যদি ৪৮ ঘণ্টার মধ্যে ইরান হরমুজ থেকে অবরোধ তুলে নেওয়া এবং সমঝোতা চুক্তিতে আসতে ব্যর্থ হয়— তাহলে দেশটির ওপর ‘নরক নেমে আসবে’। তিনি এই হুমকি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এ সতর্কবার্তা দিলো ইরানের প্রতিরক্ষা বাহিনী।সূত্র : রোয়া নিউজএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাশ্মিরে হামলায় পাকিস্তান জড়িত থাকার প্রমাণ নেই: ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
কাশ্মিরে হামলায় পাকিস্তান জড়িত থাকার প্রমাণ নেই: ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

জম্ম-কাশ্মিরের পেহেলগামে হওয়া হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার প্রমাণ নেই বলে জানিয়েছেন দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সাবেক ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী Read more

নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে প্রবেশ করল মার্কিন বিশেষ বাহিনী
নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে প্রবেশ করল মার্কিন বিশেষ বাহিনী

ইরানের হামলায় ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের দুই ক্রু’র মধ্যে একজন এখনও নিখোঁজ। তাকে খুঁজতে শুক্রবার (৩ এপ্রিল) স্থানীয় সময় রাতে মার্কিন Read more

সিজারের সময় পেট কেটে নবজাতকের মৃত্যু, চিকিৎসক লাপাত্তা
সিজারের সময় পেট কেটে নবজাতকের মৃত্যু, চিকিৎসক লাপাত্তা

বরগুনার তালতলী উপজেলায় এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের পেট কেটে মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলা Read more

এশিয়া কাপের জন্য পাকিস্তানের দল ঘোষণা, বাদ পড়লেন বাবর-রিজওয়ান
এশিয়া কাপের জন্য পাকিস্তানের দল ঘোষণা, বাদ পড়লেন বাবর-রিজওয়ান

আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার (১৭ আগস্ট) ১৭ সদস্যের এ Read more

বাংলাদেশসহ ৬ দেশে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
বাংলাদেশসহ ৬ দেশে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্তত ৬ দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন