রাজধানীর উপকণ্ঠ কেরাণীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও এক জনের মরদেহ উদ্ধার হওয়ায় মোট নিহত বেড়ে পৌঁছেছে ৬ জনে। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ২ জনকে।ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন ৫ জনের মরদেহ এবং একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছিলেন।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, শনিবার দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই গ্যাসলাইটার কারখানায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।পরে আগুনের তীব্রতা বিবেচনায় একে একে ৭টি ইউনিট কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসের এই সাত ইউনিটের সোয়া ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশি নারীদের বিয়ে করার ব্যাপারে চীনা নাগরিকদের সতর্ক করল দূতাবাস
বাংলাদেশি নারীদের বিয়ে করার ব্যাপারে চীনা নাগরিকদের সতর্ক করল দূতাবাস

বাংলাদেশি নারীদের বিয়ে করার ব্যাপারে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ঢাকার চীনা দূতাবাস। রোববার রাতে দূতাবাসের পক্ষ থেকে এ সংক্রান্ত Read more

যন্ত্রপাতির মেয়াদ শেষ, হাজার কোটি টাকার প্রকল্পে প্রশ্নবিদ্ধ পরিকল্পনা
যন্ত্রপাতির মেয়াদ শেষ, হাজার কোটি টাকার প্রকল্পে প্রশ্নবিদ্ধ পরিকল্পনা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর আগেই স্থাপিত বহু যন্ত্রপাতির ওয়ারেন্টি শেষ হয়ে গেছে। দীর্ঘদিন অব্যবহৃত থাকার কারণে এসব Read more

সারোয়ার তুষারকে সাংগঠনিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ এনসিপির
সারোয়ার তুষারকে সাংগঠনিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ এনসিপির

নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি। এছাড়া Read more

ডিএনএ পরীক্ষার জন্য ১৪ বছর পর উত্তোলন করা হলো ব্যবসায়ীর লাশ
ডিএনএ পরীক্ষার জন্য ১৪ বছর পর উত্তোলন করা হলো ব্যবসায়ীর লাশ

পিরোজপুরের কাউখালীতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুম এবং গুপ্ত হত্যার শিকার ব্যবসায়ী নাজমুল হক মুরাদের সঠিক পরিচয় নির্ধারণ করতে কবর Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর নতুন ভ্যান পেলেন সেই জিহাদুল
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর নতুন ভ্যান পেলেন সেই জিহাদুল

ফরিদপুরের আলফাডাঙ্গায় উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যান হারিয়ে অসহায় হয়ে পড়া সেই জিহাদুল ইসলাম পেয়েছেন নতুন একটি ব্যাটারিচালিত ভ্যান।মঙ্গলবার (০৭ অক্টোবর) Read more

বিদেশের মাটিতে প্রথমবারের মতো ‘বাংলাওয়াশ’ আফগানিস্তান
বিদেশের মাটিতে প্রথমবারের মতো ‘বাংলাওয়াশ’ আফগানিস্তান

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২ ওভার ও ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন