চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ব্যতিক্রমী এক ঘটনায় স্বামীর মুখে দুর্গন্ধের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন স্ত্রী পারভীন বেগম (৫০)। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।শনিবার (৪ এপ্রিল) দুপুরে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান।অভিযোগে পারভীন আক্তার বলেন , দীর্ঘদিন ধরে তার স্বামীর মুখে তীব্র দুর্গন্ধ থাকায় তিনি তাকে নিয়মিত মুখ ও দাঁত পরিষ্কার করার জন্য বিনীত অনুরোধ করে আসছিলেন।বারংবার মুখ পরিষ্কার করার অনুরোধ জানানোর ফলে তার স্বামী হেলাল আলী ভালো হওয়ার পরিবর্তে উল্টো প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠতেন। এই তুচ্ছ বিষয়কে কেন্দ্র করেই স্বামী প্রায়ই তাকে অকথ্য ভাষায় গালাগাল করতেন এবং এক পর্যায়ে মারধরও করতেন।বিষয়টি নিয়ে তাদের সাজানো দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে চরম অশান্তি ও মানসিক যন্ত্রণা চলছিল। বর্তমানে স্বামীর মুখের এই তীব্র দুর্গন্ধের কারণে একই ঘরে একসঙ্গে বসবাস করাও তার জন্য চরম কষ্টকর ও অসহনীয় হয়ে পড়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।এহেন চরম অস্বস্তিকর ও ভীতিময় অবস্থা থেকে মুক্তি পেতে এবং স্বামীর এমন উগ্র আচরণের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে শাহরাস্তি থানায় লিখিত আবেদন জানান ভুক্তভোগী পারভীন আক্তার।অভিযোগে তিনি বিষয়টির যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, এমন একটি অভিযোগ পাওয়া গেছে। যেহেতু তারা স্বামী-স্ত্রী এবং দু’জনই বয়স্ক, তাই তাদের থানায় ডেকে বিষয়টি সমাধান করা হয়েছে।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাতকানিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
সাতকানিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভোলাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) ভোরে সাতকানিয়া Read more

ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা
ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা

ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা “সিয়োনি Read more

বিগত দুই সরকার সময়মতো হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী
বিগত দুই সরকার সময়মতো হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেয়া ক্ষমাহীন অপরাধ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার (১৮ Read more

শুক্রবার সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
শুক্রবার সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে টানা Read more

এবার জাপানকে ৩৫ শতাংশ শুল্কের হুমকি দিলেন ট্রাম্প
এবার জাপানকে ৩৫ শতাংশ শুল্কের হুমকি দিলেন ট্রাম্প

আগামী সপ্তাহের নির্ধারিত সময়সীমার মধ্যে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে যদি কোনো বাণিজ্য চুক্তি না হয়, তাহলে জাপানের ওপর ৩০ বা Read more

নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার

নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে পুলিশ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন