গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকার রাইগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে মৃত আব্দুল ছাত্তার মিয়ার স্ত্রী সাজেদা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে।আগুনের তীব্রতায় পরিবারের ব্যবহৃত তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরে থাকা সদস্যরা কোনোভাবে প্রাণে বাঁচলেও পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারেননি। ঘরের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, খাদ্যসামগ্রী (চাল, আলু), হাঁস-মুরগি এবং একটি ব্যাটারিচালিত ভ্যান পুড়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।স্থানীয়দের মতে, বসতভিটা ছাড়া পরিবারটির আর কোনো সম্পদ নেই। এ ঘটনায় তারা চরম অসহায় হয়ে পড়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল ইয়াসা রহমান তাপাদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক সহায়তা দেওয়া হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইলস্টোন ট্র্যাজেডি: মারা গেল আরো এক শিক্ষার্থী, নিহত বেড়ে ৩৪
মাইলস্টোন ট্র্যাজেডি: মারা গেল আরো এক শিক্ষার্থী, নিহত বেড়ে ৩৪

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরো এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন Read more

রামুতে ঘুষ না পেয়ে মামলার চিত্র পাল্টে দিলেন এসআই
রামুতে ঘুষ না পেয়ে মামলার চিত্র পাল্টে দিলেন এসআই

কক্সবাজারের রামুতে চাচাতো ভাতিজা ও ভাইকে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখমের ঘটনায় মামলা দায়েরের সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও এখনও Read more

জবি ছাত্রদল নেতার জানাজায় সাদিক কায়েম-রাকিবসহ অগণিত মানুষের ঢল
জবি ছাত্রদল নেতার জানাজায় সাদিক কায়েম-রাকিবসহ অগণিত মানুষের ঢল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান আর নেই। শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে অসুস্থ অবস্থায় Read more

ভোলায় জেলেদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আহত ১৫
ভোলায় জেলেদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আহত ১৫

মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান চলাকালীন সময়ে অসাধু জেলেদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তাসহ ১৫ জন আহত হয়েছেন। Read more

ফোন নম্বর ‘মোটু’ নামে সেভ করায় স্বামীকে ডিভোর্স দিলেন স্ত্রী
ফোন নম্বর ‘মোটু’ নামে সেভ করায় স্বামীকে ডিভোর্স দিলেন স্ত্রী

স্ত্রীর ফোন নম্বর মোবাইলে ‘মোটু’ নামে সেভ করায় স্বামীকে ডিভোর্স দিয়েছেন স্ত্রী। আদালত বলেছে, এই শব্দ ব্যবহার ‘অসম্মানজনক’ এবং ‘বিবাহের Read more

ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে মোবাইল জার্নালিজম: উমামা
ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে মোবাইল জার্নালিজম: উমামা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ডিজিটাল মোবাইল জার্নালিজম পুরো ভোটের পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ তুলেছেন স্বতন্ত্র শিক্ষার্থী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন