যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের বন্দর ইমাম পেট্রোকেমিক্যাল কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদ ওই তথ্য জানানো হয়েছে।খুজেস্তানের প্রাদেশিক গভর্নরের বরাত দিয়ে দেশটির আরেক সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি বলেছে, ওই হামলায় ফজর-১ এবং ফজর-২ পেট্রোকেমিক্যাল কোম্পানিসহ আশপাশের কিছু স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। শিল্পাঞ্চলটিতে কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।গত কয়েক সপ্তাহে ইরানের শিল্প ও উৎপাদনশীল খাতগুলোকে লক্ষ্য করে মার্কিন-ইসরায়েলি হামলার যে ধারা শুরু হয়েছে, এই হামলাকে তারই অংশ হিসেবে দেখা হচ্ছে। এর আগে, গত কয়েক দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্পাত কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠানেও একই ধরনের হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী।তবে এই সংকটের মধ্যেও ইরানের জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের জ্বালানি কমিশনের চেয়ারম্যান মুসা আহমাদি। দেশটির সংবাদমাধ্যম ইসনা নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যুদ্ধের মধ্যেও ইরানের তেল রপ্তানি বৃদ্ধি পাচ্ছে এবং যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে।তিনি বলেন, অভ্যন্তরীণ বাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং এখন পর্যন্ত কোথাও কোনও ধরনের বিঘ্ন ঘটেনি। তবে শিল্পাঞ্চলগুলোতে ধারাবাহিক হামলার ফলে দীর্ঘমেয়াদে দেশটির উৎপাদন খাতে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।সূত্র: আল জাজিরা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লাইভ-অ্যাকশনে ‘মোয়ানা’-তে মাউই চরিত্রে ‘দ্য রক’, এবার টাক নয় লম্বা চুলে
লাইভ-অ্যাকশনে ‘মোয়ানা’-তে মাউই চরিত্রে ‘দ্য রক’, এবার টাক নয় লম্বা চুলে

ডিজনির বহুল জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্র অবলম্বনে নির্মিত হতে যাওয়া লাইভ-অ্যাকশন 'মোয়ানা' (২০২৬) ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। Read more

আশুলিয়ায় ওসি হান্নানের দাপট: ঘুষ, হয়রানি আর মাসোহারা বাণিজ্যে তোলপাড়
আশুলিয়ায় ওসি হান্নানের দাপট: ঘুষ, হয়রানি আর মাসোহারা বাণিজ্যে তোলপাড়

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান যেন সরকারি দায়িত্ব নয়, বরং পেয়েছেন ‘আলাদিনের চেরাগ’। যোগদানের কয়েক দিনের মধ্যেই তিনি Read more

ভারত ভিসা স্বাভাবিকীকরণ করবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারত ভিসা স্বাভাবিকীকরণ করবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নতুন করে সম্পর্ক রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ভারতের Read more

কেরানীগঞ্জে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন
কেরানীগঞ্জে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন

জনপ্রিয় জাতীয় অনলাইন সংবাদমাধ্যম ‘সময়ের কণ্ঠস্বর’-এর ১২ বছর পূর্তি উপলক্ষে কেরানীগঞ্জ প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দীর্ঘ এক যুগ ধরে Read more

নেত্রকোনায় ইউটিউব দেখে তরমুজ চাষে সফল ডিগ্রি পড়ুয়া তরুণ
নেত্রকোনায় ইউটিউব দেখে তরমুজ চাষে সফল ডিগ্রি পড়ুয়া তরুণ

বেকারত্বের অভিশাপ থেকে বেরিয়ে আসতে ইউটিউব থেকে আধুনিক কৃষির ভিডিও দেখে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সফল ডিগ্রি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত তরুণ Read more

এত টাকা কামানো সম্ভব না, যদি না সুগার ড্যাডি থাকে: ফারিয়া শাহরিন
এত টাকা কামানো সম্ভব না, যদি না সুগার ড্যাডি থাকে: ফারিয়া শাহরিন

অভিনেত্রী ফারিয়া শাহরিনের শোবিজাঙ্গনে পথচলার শুরু অনেক বছর আগে থেকেই। দীর্ঘ সময়ের এই ক্যারিয়ারে কাজ করেছেন বেশকিছু নাটক ও বিজ্ঞাপনে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন