একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তত দুটি যুদ্ধবিমান ও তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। তারা গত শুক্রবারকে (৩ এপ্রিল) মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর জন্য ‘কালো দিন’ হিসেবে বর্ণনা করেছে।শনিবার (৪ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জনসংযোগ শাখা বিভিন্ন প্রদেশে সংঘটিত একাধিক সফল প্রতিরোধ অভিযানের বিস্তারিত তুলে ধরে। বিবৃতিতে বলা হয়, আইআরজিসির অ্যারোস্পেস ডিফেন্স ফোর্স খোমেইন ও জানজান আকাশসীমায় দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে শনাক্ত ও ধ্বংস করেছে।এ ছাড়া ইসফাহানের আকাশে দুটি এমকিউ-৯ অ্যাটাক ড্রোন ভূপাতিত করা হয়েছে। পাশাপাশি বুশেহরের আকাশে একটি হারমেস ড্রোন ধ্বংস করা হয়েছে।আইআরজিসি জানায়, এসব প্রতিরোধ অভিযান নতুন উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হয়েছে।এদিকে একটি পৃথক ও গুরুত্বপূর্ণ অভিযানে আইআরজিসির অ্যারোস্পেস ডিফেন্স ফোর্স ইরানে মধ্যাঞ্চলে একটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করতে সমর্থ হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়। ভূপাতিত হওয়া সে বিমানের পাইলটের সন্ধান এখনও চলছে। তবে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি নিরাপদে ইজেক্ট করতে ব্যর্থ হয়েছেন।একই দিনে ইরানের সেনাবাহিনী জানায়, দেশটির সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হরমুজ প্রণালির নিকটবর্তী দক্ষিণাঞ্চলীয় জলসীমায় একটি মার্কিন এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।সেনাবাহিনী জানায়, বিমানটি ‘আর্মি এয়ার ডিফেন্স ফোর্সের সিস্টেম দ্বারা শনাক্ত ও আঘাতপ্রাপ্ত হয়। পরে সেটি পারস্য উপসাগরের পানিতে বিধ্বস্ত হয়’।সূত্র: প্রেস টিভিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাজারীবাগ ট্যানারি গলিতে ভয়াবহ আগুন
হাজারীবাগ ট্যানারি গলিতে ভয়াবহ আগুন

রাজধানীর হাজারীবাগ ট্যানারি গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া Read more

নান্দাইলে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু
নান্দাইলে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে এক বাবা ও তাঁর শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার (৬ জুলাই) বিকেলে উপজেলার ১১ নং খারুয়া ইউনিয়নের আবদুল্লাহপুর Read more

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের সীমান্তবর্তী উপজেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আরাফাতুল ইসলাম ওরফে বাদল (১৭) নামে এক বাংলাদেশি যুবক Read more

হিলিতে এক যুবককে পিটিয়ে হত্যা, আটক ২
হিলিতে এক যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

ঢাকায় মধ্যযুগীয় কায়দায় এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার রেশ কাটতে না কাটতেই দিনাজপুরের হিলিতে চোর সন্দেহে বাবলু হোসেন (২৮) নামের এক Read more

হবিগঞ্জে রেকর্ডসংখ্যক ৬৬১ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি
হবিগঞ্জে রেকর্ডসংখ্যক ৬৬১ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি

বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবার হবিগঞ্জ জেলায় ৬৬১টি মণ্ডপে উদযাপিত হতে যাচ্ছে। গত বছরের তুলনায় এবার Read more

ইসরায়েলি সেনাবাহিনীকে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা নেতানিয়াহুর
ইসরায়েলি সেনাবাহিনীকে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা নেতানিয়াহুর

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, দেশটির সেনাবাহিনী গাজা উপত্যকার সম্পূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেবে।টেলিগ্রামে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বলেন, ‘লড়াই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন