মধ্য আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (৩ এপ্রিল) রাতে ৫ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে অন্তত ৮ জন নিহত হয়েছেন। আফগানিস্তানের প্রতিবেশী পাকিস্তানের বিভিন্ন অংশেও এই কম্পন অনুভূত হয়। এমনকি ভারত নিয়ন্ত্রিত কাশ্মির অঞ্চলেও কম্পনটি অনুভূত হয়েছে।আফগানিস্তানের বাখতার নিউজ এজেন্সির বরাতে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পে মধ্য কাবুল প্রদেশের বাগরামি জেলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। পাশাপাশি একই ঘটনায় আরও একজন আহত হয়েছেন।আফগানিস্তানের তথ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ভূমিকম্পটি আঘাত হানার আগে আরও একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছিল। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের তথ্যমতে, ভূপৃষ্ঠ থেকে ১৮১ কিলোমিটার (১১২ মাইল) গভীরে কম্পনটি সংঘটিত হয়।এদিকে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, দেশটির আবহাওয়া দপ্তর ভূমিকম্পটির মাত্রা রেকর্ড করেছে ৬ দশমিক ২। দেশটিতে স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৯০ কিলোমিটার। রাজধানী ইসলামাবাদ ছাড়াও উত্তর-পশ্চিমের প্রদেশ খাইবার পাখতুনখোয়া ও উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তান অঞ্চলেও ভূকম্পটি অনুভূত হয়েছে।অন্যদিকে আফগানিস্তানে ভূমিকম্প আঘাত হানার পর দিল্লিসহ উত্তর ভারতের বিভিন্ন অংশেও কম্পন অনুভূত হয়েছে। এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাত ৯টা ৫০ মিনিটের দিকে পাঞ্জাবের নয়ডা, চণ্ডীগড়, লুধিয়ানা এবং জম্মু ও কাশ্মিরের পুঞ্চ, শ্রীনগর, উধমপুর, দেরাদুনসহ একাধিক শহরে কম্পনের খবর পাওয়া গেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা
ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা করেছেন বিক্ষোভকারীরা।বুধবার দুপুরে Read more

নারায়ণগঞ্জে মৎস্য কর্মকতা কার্যালয়ের পিয়নের কোটি টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে মৎস্য কর্মকতা কার্যালয়ের পিয়নের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মৎস কর্মকর্তার কার্যালয়ের পিয়ন মাহবুব আলম সুমন প্রতারনার জাল বিছিয়ে প্রায় কোটি টাকা আত্মসাত করেছেন এমনই অভিযোগ করেছেন Read more

এমপি পদে পার্থর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিরো আলম
এমপি পদে পার্থর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিরো আলম

বেশ কয়েকবার একাধিক পদে নির্বাচনে অংশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবারও দিলেন Read more

কাশ্মির সীমান্তে সেনা চৌকিতে গুলিতে ভারতীয় সৈন্য নিহত
কাশ্মির সীমান্তে সেনা চৌকিতে গুলিতে ভারতীয় সৈন্য নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর এক সেনাসদস্য নিহত হয়েছেন। উপত্যকাটির আন্তর্জাতিক সীমান্তবর্তী সাম্বা জেলায় একটি সেনা চৌকিতে নিজের রাইফেলের গুলিতে তিনি Read more

দলের ভাঙন ঠেকাতে পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী
দলের ভাঙন ঠেকাতে পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা নিজ দলে ভাঙন ঠেকাতে পদত্যাগ করেছেন। রবিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা দেন তিনি। এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন