রাজধানীর হাজারীবাগ ট্যানারি গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।শনিবার (২১ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে এ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাজাহান হোসেন।তিনি গণমাধ্যমকে বলেন, আমরা প্রাথমিকভাবে তথ্য পেয়েছি হাজারিবাগ ট্যানারি গলিতে একটি কারখানায় আগুন লেগেছে। তবে কিসের কারখানা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং আমাদের কাছে এ বিষয়ে এখনও পর্যাপ্ত তথ্য আসেনি। তবে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট কাজ করছে এবং আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে কেউ হতাহত হওয়ার সংবাদও এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে নেই আইসিইউ, ৪০ লাখ মানুষের চিকিৎসা বঞ্চনা
টাঙ্গাইলে নেই আইসিইউ, ৪০ লাখ মানুষের চিকিৎসা বঞ্চনা

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেই। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ কক্ষ থাকলেও তা বন্ধ রয়েছে। Read more

আইপিএলের ফাইনাল আজ
আইপিএলের ফাইনাল আজ

Source: রাইজিং বিডি

চোরের অপবাদে যুবককে পেটানোর ঘটনায় আ.লীগ নেতা গ্রেফতার
চোরের অপবাদে যুবককে পেটানোর ঘটনায় আ.লীগ নেতা গ্রেফতার

কিশোরগঞ্জে চোরের অপবাদে যুবককে পেটানোর ঘটনায় আ.লীগ নেতা আব্দুস সালাম (৫৩) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪০ Read more

খানসামায় বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার
খানসামায় বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

দিনাজপুরের খানসামা উপজেলায় ২০১৪ সালের বিএনপির কার্যালয় ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় আলোকঝাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেশ্বর চন্দ্র রায় (৫২) Read more

মহান মে দিবসের প্রবন্ধ প্রতিযোগিতায় দেশের তৃতীয় সেরা নোবিপ্রবির অর্পা
মহান মে দিবসের প্রবন্ধ প্রতিযোগিতায় দেশের তৃতীয় সেরা নোবিপ্রবির অর্পা

মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পর্যায়ের রচনা Read more

আমি পালাইনি বাসাতেই আছি, আত্মসমর্পণ করব: ডন
আমি পালাইনি বাসাতেই আছি, আত্মসমর্পণ করব: ডন

মাত্র চার বছরের অভিনয়জীবনে ঢালিউডে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন সালমান শাহ। ক্ষণজন্মা নায়ক হিসেবে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন