রাজশাহী এই প্রথম “রাজশাহী লিটারারি ফেস্টিভ্যাল ২০২৬” এর যাত্রা শুরু হয়েছে। বর্তমান বিশ্ব বাস্তবতায় নীরবতা একটি অপরাধ। এই উৎসবের মাধ্যমে আয়োজকেরা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে সমাজের সচেতন প্রতিটি মানুষের মাঝে  প্রতিরোধের ভাষা প্রতিষ্ঠা করতে চাই। তরুণ প্রজন্মকে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য।রাজশাহীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘রাজশাহী লিটারারি ফেস্টিভ্যাল ২০২৬’। শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৯ টা থেকে নগরীর বড়কুঠি মুক্তমঞ্চে (পদ্মাগার্ডেন সংলগ্ন) এই ফেস্টিভ্যালের শুভসূচনা অনুষ্টিত হয়। দুই দিনব্যাপী এ উৎসব আয়োজন করেছে ‘রাজশাহী রাইটার্স কালেকটিভ’। চলবে আগামীকাল ৪ এপ্রিল শনিবার পর্যন্ত।“যুদ্ধ ও আগ্রাসনের বিরুদ্ধে মানবিক কল্পনা” এই প্রতিপাদ্যে উৎসবটির শুভসূচনা হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। জাতীয় সঙ্গীত পরিবেশন করেন, সন্নিধি সঙ্গীত নিকেতন। রাজশাহী রাইটার্স কালেকটিভ এর সংগঠক ও বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমান আতিকের সঞ্চালনা ও পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কবি ও রাইটার্স কালেকটিভ এর সংগঠক রফিক জিবরান। উৎসবের ঘোষণাপত্র পাঠ করেন সংগঠক ও সম্পাদক, নাদিম সিনা। সঙ্গীত ও আলোচনায় অংশ নেন কবি ও সঙ্গীতশিল্পী কফিল আহমেদ।সংহতি বক্তব্য রাখেন লেখক ও গবেষক পাভেল পার্থ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কাজী শুসমিন আফসানা, কবি মোস্তাক রহমান, আইনজীবী ও সাংস্কৃতিক কর্মী মুরাদ মোর্শেদ। সংহতি বক্তব্যে বক্তারা, যুদ্ধ ও আগ্রাসনের বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও নৈতিক প্রতিরোধের অপরিহার্যতার ওপর জোরালোভাবে আলোকপাত করেন। তারা বলেন, আধিপত্যবাদী শক্তির ধারাবাহিক সহিংসতা, দখল ও শোষণের বিরুদ্ধে নীরব থাকা মানে মানবতার পক্ষ ত্যাগ করা। এই প্রেক্ষাপটে বক্তারা মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে লেখক, শিল্পী ও সচেতন নাগরিকদের আরও দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং নিপীড়িত মানুষের সংগ্রামের সঙ্গে সক্রিয় সংহতি গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।বক্তারা গাজা, ইরান, ভেনিজুয়েলা, ইউক্রেনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধবিধ্বস্ত ও নিপীড়িত মানুষের প্রতি গভীর সংহতি প্রকাশ করেন। তারা উল্লেখ করেন, এসব অঞ্চলের মানুষের রক্ত, বেদনা ও প্রতিরোধ কেবল ভৌগোলিক বাস্তবতা নয় এটি আমাদের সম্মিলিত নৈতিক দায়বদ্ধতার প্রশ্ন। বক্তারা স্পষ্টভাবে ঘোষণা করেন, মানবতার পক্ষে দাঁড়ানো মানেই যুদ্ধ, দখল ও আগ্রাসনের বিরুদ্ধে নির্ভীক অবস্থান গ্রহণ করা।প্রথম পর্বের কবিতাপাঠে অংশগ্রহণ করেছেন রাজশাহী আবৃত্তি পরিষদ। যুদ্ধ ও আগ্রাসনবিরোধী চিত্রাঙ্কনে অংশগ্রহণ করেন রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও উৎসব প্রাঙ্গনে লিটলম্যাগ ও বই প্রদর্শনী এবং পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।দুইদিনব্যাপী উৎসবের বিভিন্ন পর্বে অনুষ্ঠিত হবে কবিতা পাঠ, লিট্ল ম্যাগ পাঠ ও অভিজ্ঞতা বিনিময়, প্রতিষ্ঠানাবিরোধী সাহিত্যচর্চা ও  আলোচনা, নির্বাচিত বইয়ের পরিচিতি ও আলোচনা। থাকবে যুদ্ধ ও আগ্রাসনবিরোধী সাহিত্য, ইতিহাস ও ঐতিহ্যের আলোকে মানবিক স্মৃতি, লিটল ম্যাগাজিন চর্চা এবং চলচ্চিত্র ও দৃশ্য মাধ্যমে প্রতিরোধ ও মানবতার উপস্থাপন । সংশ্লিষ্ট বিষয়ে দেশের খ্যাতনামা লেখক, গবেষক ও চলচ্চিত্র নির্মাতারা অংশ নেবেন।এছাড়া প্রদর্শিত হবে যুদ্ধবিরোধী ডকুমেন্টারি ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী, গান, গীতিনাট্য ও গণনাটকের পরিবেশনা। গীতিনাট্য পরিবেশন করবেন ল্যাডলী মোহন মৈত্র ও আলো রানী মৈত্র। মানবতার আদালত: সাম্রাজ্যবাদের অপরাধসমূহের বিচার শীর্ষক গণনাটক পরিবেশিত হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রাম-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের প্রার্থী সালেহী
কুড়িগ্রাম-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের প্রার্থী সালেহী

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। ‎রোববার (১৮ Read more

পাকিস্তানে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেয়নি ইরান: তাসনিম
পাকিস্তানে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেয়নি ইরান: তাসনিম

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনার জন্য পাকিস্তানে প্রতিনিধিদল পাঠানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ইরান। দেশটির জোর দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ Read more

চাঁদপুরে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতীকি অনশন
চাঁদপুরে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতীকি অনশন

চাঁদপুরে প্রতীকি অনশন কর্মসূচি পালন করেছেন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা। নবম পে-স্কেল বাস্তবায়ন ও সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা Read more

ভূঞাপুরে শিশু বলাৎকার: পলাতক মাদ্রাসা শিক্ষক অবশেষে গ্রেপ্তার
ভূঞাপুরে শিশু বলাৎকার: পলাতক মাদ্রাসা শিক্ষক অবশেষে গ্রেপ্তার

টাঙ্গাইলের ভূঞাপুরে এক মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় আল-কারীম দারুল উলুম আজাদী মাদরাসার শিক্ষক ওলিউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। Read more

মাধবপুরে চালুর অপেক্ষায় চালক বিশ্রামাগার
মাধবপুরে চালুর অপেক্ষায় চালক বিশ্রামাগার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়ায় যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের অপর দিকে ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক চালক বিশ্রামাগার প্রকল্পটি Read more

বান্দরবানে মা-মেয়ের মরদেহ উদ্ধার
বান্দরবানে মা-মেয়ের মরদেহ উদ্ধার

বান্দরবান পৌরসভার কানাপাড়া এলাকা থেকে রমেসিং তঞ্চগ্যা (২৮) ও বৃষ্টি মার্মা (৪) নামে মা-মেয়ের দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন