যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ‘বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী’ বলে আখ্যায়িত করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। তিনি বলেন, ট্রাম্পের বার্তাগুলো বাস্তব পরিস্থিতির সঙ্গে সাংঘর্ষিক এবং এগুলো থেকে স্পষ্ট হয়, মার্কিন প্রশাসন সরাসরি না হলেও পরোক্ষভাবে সংঘাতে জড়িত। খবর বিবিসি বাংলাবিগত সপ্তাহে ইসরায়েলের আক্রমণের আগেই পারমাণবিক ইস্যুতে আমেরিকার সঙ্গে সমঝোতার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল ইরান। কিন্তু ইসরায়েলের আগ্রাসন সেই আলোচনার পরিবেশ নষ্ট করে দেয় বলে অভিযোগ করেন খাতিবজাদেহ।তিনি জানান, হোয়াইট হাউস থেকে ‘ব্যাকডোর ম্যাসেজ’-এর মাধ্যমে জানানো হয়েছে যে আমেরিকা এই সংঘাতে জড়িত নয় এবং জড়িত হতে চায় না। অথচ ট্রাম্পের প্রকাশ্য বক্তব্য এসবের সম্পূর্ণ বিপরীত।ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন, ইরানি আলোচকরা হোয়াইট হাউসে যেতে চেয়েছেন। এ প্রসঙ্গে খাতিবজাদেহ বলেন, ‘ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইরানের কোনো ধরনের যোগাযোগ হয়নি।’খাতিবজাদেহ আরও বলেন, ‘ইরান যুদ্ধ চায় না, তবে আত্মরক্ষা করতে বাধ্য হচ্ছে। ইসরায়েলের হামলায় শত শত ইরানি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এমনকি কূটনৈতিক প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডারদের হত্যা করা হয়েছে।’তিনি বলেন, ‘আমরা আত্মরক্ষা করছি এবং চালিয়ে যাব, যতক্ষণ না আক্রমণকারী শিখছে, যে কাউকে চাইলেই আক্রমণ করা যায় না।’ইরান এর আগেই জানিয়েছে, ইসরায়েলের আক্রমণের জবাব দেয়া হবে। গত রোববার তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা বাতিল করে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১২ দেশের ওপর নতুন করে শুল্ক নির্ধারণ করলেন ট্রাম্প
১২ দেশের ওপর নতুন করে শুল্ক নির্ধারণ করলেন ট্রাম্প

বাণিজ্যযুদ্ধের উত্তাপের মধ্যেই প্রথম দফায় বিশ্বের ১২টি দেশের জন্য নতুন শুল্ক হার নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেছেন Read more

বিসিবিতে ঝটিকা অভিযানে ১৯-২০ কোটি টাকা লোপাটের আলামত পাওয়া গেছে
বিসিবিতে ঝটিকা অভিযানে ১৯-২০ কোটি টাকা লোপাটের আলামত পাওয়া গেছে

হঠাৎ করেই আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় দেড়ঘণ্টার Read more

আনোয়ারায় ডাকাত দলের আস্তানায় অভিযান, অস্ত্রসহ আটক ৭
আনোয়ারায় ডাকাত দলের আস্তানায় অভিযান, অস্ত্রসহ আটক ৭

চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ সাত সদস্যের সক্রিয় ডাকাত দলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) গভীর রাতে Read more

জুলাই সনদে স্বাক্ষর ঘিরে শেষ মুহূর্তের টানাপোড়েন
জুলাই সনদে স্বাক্ষর ঘিরে শেষ মুহূর্তের টানাপোড়েন

ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর গত বছরের ৮ আগষ্ট দেশ পরিচালনার দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকার।  দায়িত্ব নিয়েই প্রতিশ্রুতি Read more

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা 'থাকতে পারে' বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে সামান্য বৃদ্ধি পেতে পারে দিনের তাপমাত্রা।সোমবার (১১ Read more

বাংলাদেশে জিম্মি দশা থেকে উদ্ধার পাওয়া তিন শ্রীলঙ্কান ফিরে গেছেন
বাংলাদেশে জিম্মি দশা থেকে উদ্ধার পাওয়া তিন শ্রীলঙ্কান ফিরে গেছেন

ব্যবসার সম্ভাবনা দেখতে বাংলাদেশে এসে জিম্মি পরিস্থিতির শিকার হওয়া তিন শ্রীলঙ্কান নাগরিককে অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। তারা আজ নিজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন