গজারিয়া উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও একাধিক সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টা থেকে দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতেই তিনি ইমামপুর ইউনিয়নের বাঘাইকান্দি সেতু এলাকায় যান। স্থানীয়দের আপত্তির কারণে দীর্ঘদিন ধরে সেতুটির অ্যাপ্রোচ সড়কের কাজ বন্ধ ছিল। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করেন এবং অ্যাপ্রোচ সড়কের জন্য মাটি ফেলে কাজ শুরুর উদ্যোগ নেন।এরপর তিনি বড় কালিপুর এলাকায় গিয়ে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শণ করেন। পরে তনু সরকারকান্দী উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন এবং দীর্ঘদিনের প্রত্যাশিত গুয়াগাছিয়া-বাউশিয়া সেতু নির্মাণের সম্ভাব্য স্থানও পরিদর্শন করেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা প্রকৌশলী সামিউল আরফিন, জাইকার প্রতিনিধি, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন জাহাঙ্গীর,  মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি  আমিনুল ইসলাম জসিম,বাউশিয়া ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আ. আহাদ মাস্টার, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব  নুরুল আমিন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচন ৩০ জুনের পরে যাবে না: প্রেস সচিব
নির্বাচন ৩০ জুনের পরে যাবে না: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন আগেও হতে পারে, তবে ৩০ জুনের পরে যাবে না। এর মধ্যে এটা Read more

তিন বিভাগে অতিভারি বৃষ্টির আভাস
তিন বিভাগে অতিভারি বৃষ্টির আভাস

দেশের তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় অতিভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের ২০টি Read more

ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী নিহত
ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী নিহত

ইসরাইলের হামলায় ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। সেই সঙ্গে Read more

শাহজালাল বিমানবন্দরে আবার নিরাপত্তার দায়িত্বে ফিরছে এপিবিএন
শাহজালাল বিমানবন্দরে আবার নিরাপত্তার দায়িত্বে ফিরছে এপিবিএন

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব পুনরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-কে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। একই সঙ্গে Read more

৬ দফা দাবিতে বরিশালে মহাসমাবেশ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা
৬ দফা দাবিতে বরিশালে মহাসমাবেশ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা

২০২১ সালে নিয়োগ প্রাপ্ত ক্রাফটদের মামলার রায়ের প্রতিবাদসহ ৬ দফা দাবিতে বরিশালে মহাসমাবেশ করেছে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা।রোববার (২০ এপ্রিল) দুপুরে Read more

২৩ জুন: নামাজের সময়সূচি
২৩ জুন: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন