বাংলাদেশ ব্যাংক নতুন উদ্যোক্তাদের সহায়তা দিতে ৮০০-৯০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। সেখান থেকে শুধু স্টার্টআপ কোম্পানিগুলোকে মূলধন জোগান দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের স্টার্টআপ কানেক্ট সেশনের আলোচনায় তিনি এসব কথা বলেন। এ বিষয়ে শিগগির একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান গভর্নর। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সোমবার (৭ এপ্রিল) চারদিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মলেন শুরু হয়েছে।সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘এমপাওয়ারিং ইনোভেশন কানেক্টিং অপরচ্যুনিটি’ শিরোনামে স্টার্টআপ কানেক্ট সেশনের মাধ্যমে ৪ দিনব্যাপী এই সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সেশনে দেশি-বিদেশি তরুণ ও উদ্ভাবনী উদ্যোক্তারা অংশ নেন।মূল প্রবন্ধে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনা তুলে ধরেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তানভীর আলী। প্রবন্ধে বলা হয়, দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশে উদ্ভাবনী স্টার্টআপ উদ্যোগের চাহিদা বাড়ছে। তবে প্রতিযোগী দেশগুলোর তুলনায় দেশে এখনো এই খাতে বিনিয়োগ কম।সেশনে আহসান এইচ মনসুর বলেন, নতুন উদ্যোক্তাদের সহায়তা করতে বাংলাদেশ ব্যাংক যে বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে তার অর্থ বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বিতরণ করা হবে।এ সময় নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ব্যবসা করার ক্ষেত্রে, বিশেষ করে নতুন উদ্যোক্তাদের জন্য ট্রেড লাইসেন্স পাওয়াসহ সরকারি লালফিতার দৌরাত্ম্য বেশি। প্রতিবছর ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়ে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ভোগান্তির মধ্যে পড়তে হয়।তিনি বলেন, ৪০ দেশের ৫ শতাধিক বিদেশি বিনিয়োগকারী এই সম্মেলনে অংশ নিচ্ছেন। এসব বিনিয়োগকারীকে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে অর্থনৈতিক অঞ্চল ঘুরিয়ে দেখানো হবে।বাংলাদেশে উদ্ভাবনী উদ্যোক্তার অভাব নেই বলে মন্তব্য করেন বিডার চেয়ারম্যান। তিনি বলেন, স্টার্টআপ তহবিলের সংকটে নতুন উদ্যোক্তারা ব্যবসা শুরু করতে পারেন না। এ কারণেই বাংলাদেশ ব্যাংক ৮০০ থেকে ৯০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করতে যাচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্কুলে শনিবারের ছুটি বাতিলের তথ্য ভুয়া
স্কুলে শনিবারের ছুটি বাতিলের তথ্য ভুয়া

আগস্টের প্রথম সপ্তাহ থেকে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শনিবার খোলা থাকবে- এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে Read more

ভোটের পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: সাদিক কায়েম
ভোটের পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনোনীত ভিপি প্রার্থী সাদিক কায়েম সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র Read more

হালদা নদীতে পড়ে প্রবাসীর মৃত্যু
হালদা নদীতে পড়ে প্রবাসীর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি অংশের হালদা নদীতে পড়ে নুরুদ্দিন মঞ্জু (৩২) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) রাত আড়াইটার দিকে সুয়াবিলের Read more

যত্রতত্র মহাসড়কে পার্কিং, ৫ গাড়িচালক গুনলেন জরিমানা
যত্রতত্র মহাসড়কে পার্কিং, ৫ গাড়িচালক গুনলেন জরিমানা

আইনের তোয়াক্কা না করে যত্রতত্র গাড়ি পার্কিং করায় চট্টগ্রামের সীতাকুণ্ডে পাঁচ গাড়িচালককে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার Read more

বর্তমানে পাহাড়ের অবস্থা শান্ত রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বর্তমানে পাহাড়ের অবস্থা শান্ত রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বর্তমানে পাহাড়ের অবস্থা শান্ত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খাগড়াছড়ির Read more

শেরপুর সীমান্তে নারী-শিশুসহ ১০ জনকে পুশইন
শেরপুর সীমান্তে নারী-শিশুসহ ১০ জনকে পুশইন

শেরপুর সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।শুক্রবার (১১ জুলাই) সকালে জেলার নালিতাবাড়ী উপজেলার গারো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন