রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৮টার মধ্যে এ মৃত্যু ঘটে। একই সময়ে আরও ১২ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস। তিনি জানান, বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১৩০ শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে আরও ১৩ শিশু। এ পর্যন্ত হাসপাতালে মোট ৩৫২ শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, গত চার দিনে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্তদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড ও আইসোলেশন ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় এখন শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যাও বাড়ছে।ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, “শিশুদের পাশাপাশি বড়রাও হামে আক্রান্ত হচ্ছে। কয়েকদিন ধরেই আমরা প্রাপ্তবয়স্ক রোগী পাচ্ছি। তবে ঠিক কতজন ভর্তি হয়েছেন, সে তথ্য সংগ্রহ করা হচ্ছে।”তিনি আরও বলেন, “হামের নিশ্চিত পরীক্ষার ফল পেতে সময় লাগে। রাজশাহীতে দ্রুত পরীক্ষা করার সুযোগ না থাকায় আপাতত সব রোগীকেই সন্দেহভাজন হিসেবে ধরা হচ্ছে। ফলে হামে আক্রান্ত হয়ে ঠিক কতজনের মৃত্যু হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন মারা গেছেন
ময়মনসিংহের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন মারা গেছেন

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের দুবারের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন মাদানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার (১২ Read more

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজসহ টিভিতে আজকের খেলা

আজকের দিনটি ক্রীড়া প্রেমীদের জন্য একটি উত্তেজনাপূর্ণ দিন। আজ বুধবার (২৫ জুন) বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের শেষ টেস্ট শুরু হবে। কলম্বোতে ম্যাচটি Read more

আদালতের নির্দেশনা পেলে জামায়াতের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: ইসি সচিব
আদালতের নির্দেশনা পেলে জামায়াতের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: ইসি সচিব

আদালতের নির্দেশনা পাওয়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (১ জুন) Read more

কবর দেয়ার মতো আর জায়গা পাচ্ছে না গাজার মানুষ
কবর দেয়ার মতো আর জায়গা পাচ্ছে না গাজার মানুষ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হাজার হাজার মানুষ নিহত ও ভবন ধ্বংসের ঘটনায় সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এই বিপর্যয়ে যুক্ত Read more

সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান
সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত: সেনাপ্রধান

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে যা যা করা দরকার তার সব করতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।রোববার Read more

ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ ভবনহীন ১৯ বছর: জনসেবায় ভোগান্তি
ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ ভবনহীন ১৯ বছর: জনসেবায় ভোগান্তি

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের নতুন ভবনের দেখা এখনো মিলেনি। ঢেমুশিয়া ইউনিয়নটি অবিভক্ত পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন থেকে আলাদা করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন