চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম সড়ক টানেল কর্ণফুলীর আনোয়ারা প্রান্তে এক যুবকের প্রাণঘাতী বাইক স্ট্যান্টের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে।শুক্রবার (২২ আগস্ট) বিকেলে প্রকাশিত এক মিনিট সাত সেকেন্ডের ওই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ও উদ্বেগ।ভিডিওতে দেখা যায়, এক যুবক মোটরসাইকেল চালানোর সময় গতি ও ভারসাম্যের সমন্বয়ে একের পর এক কসরত প্রদর্শন করছেন। এক পর্যায়ে চলন্ত বাইকের সিটের ওপর দাঁড়িয়ে স্ট্যান্টও করেন তিনি। ঘটনার সময় সড়কের আশপাশে থাকা কয়েকজনকে মোবাইলে ভিডিও ধারণ করতে দেখা যায়। দর্শকদের মতে, এমন অবিবেচক আচরণ যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারত।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে টানেল সড়ক দিয়ে কোরীয় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (কেইপিজেড) শ্রমিকবাহী বাসসহ অন্যান্য যান চলাচল করছিল। ঠিক সেই সময়ই বাইক স্ট্যান্ট শুরু করেন যুবকটি।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবকের নাম ইলিয়াস, তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। বন্ধুদের সঙ্গে চট্টগ্রামে ঘুরতে এসে টানেল সড়কে স্ট্যান্ট প্রদর্শন করেন তিনি। এক ভিডিওতে ইলিয়াস নিজেই বলেন, দেশের বিভিন্ন জায়গায় বাইক স্ট্যান্ট করলেও টানেল সড়কে এটি প্রথমবারের মতো করেছেন।এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ‘সময় এর কন্ঠস্বর’কে বলেন, ‘আমরা ইতোমধ্যেই তথ্য সংগ্রহ শুরু করেছি। ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগ নেতাকে ভারতে যেতে না দিয়ে ফেরত পাঠালো বেনাপোল ইমিগ্রেশন পুলিশ
আ.লীগ নেতাকে ভারতে যেতে না দিয়ে ফেরত পাঠালো বেনাপোল ইমিগ্রেশন পুলিশ

যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্ট যাচাইয়ের সময় শাহবাগ থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ (৪১) কে ভারতে Read more

বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে যা বলা হয়েছে
বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে যা বলা হয়েছে

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তাজনিত কারণে বাদ দেওয়ার ঘটনার পর ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে নতুন করে Read more

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর নিয়ে যা জানা গেল
ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর নিয়ে যা জানা গেল

চলতি বছর অক্টোবরের মাঝামাঝিতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ Read more

বরিশালে স্বপন-কুদ্দুসের দ্বন্ধে বিএনপিতে অস্থিরতা
বরিশালে স্বপন-কুদ্দুসের দ্বন্ধে বিএনপিতে অস্থিরতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরিশালে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করেছে। কেন্দ্রীয় দুই প্রভাবশালী নেতা বিএনপির সহ-সাংগঠনিক Read more

সকালের মধ্যে ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
সকালের মধ্যে ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ঢাকাসহ দেশের ১৮ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার (১৮ এপ্রিল) রাত Read more

ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা, তাপমাত্রা সামান্য বাড়াবে
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা, তাপমাত্রা সামান্য বাড়াবে

ঢাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন