২০২৫ সালের শেষ দিন ৩১ ডিসেম্বর ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। গতকাল বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটে হয়েছে এ ভূমিকম্প।যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে গতকালের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের পূর্বাঞ্চলীয় শহর নোডার উপকূলে। ভূপৃষ্ঠের ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।তবে সমুদ্র উপকূলে ভূমিকম্পটির উৎপত্তিস্থল হলেও এতে সুনামির আশঙ্কা নেই বলে এক বিবৃতিতে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর। এছাড়া ভূমিকম্পের জেরে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও উল্লেখ করা হয়েছে আবহাওয়া দপ্তরের বিবৃতিতে।গত নভেম্বর-ডিসেম্বরে এই নিয়ে মোট ৪টি ভূমিকম্প হলো জাপানে। ৩০ নভেম্বর জাপানে পর পর দু’টি ভূমিকম্প হয়েছিল। ৫ দশমিক ৬ এবং ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প দু’টির উৎপত্তিস্থল ছিল দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কিউশু’র তোকারা দ্বীপে।এরপর ৮ ডিসেম্বর জাপানের উত্তরাঞ্চলীয় প্রদেশ হনশু-তে আঘাত হানে ৭ দশমিক ৫ মাত্রার একটি বড় ভূমিকম্প। এতে আহত হয়েছিলেন ৩০ জন। জাপানের আবহাওয়া দপ্তর সুনামি সতর্কতা জারি করায় সেবার বিভিন্ন উপকূলীয় অঞ্চল থেকে ৯০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগর অঞ্চলের প্যাসিফিক বেসিনের ‘আগ্নেয় মেখলা’ (রিং অব ফায়ার)-এর ওপর অবস্থান হওয়ার কারণে জাপান বিশ্বের সবচেয়ে বড় ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটিতে প্রতি পাঁচ মিনিটে একবার ভূমিকম্প হয়। ইউএসজিএসের হিসেব অনুযায়ী, প্রতি বছর বিশ্বে যত ভূমিকম্প হয়— তার ২০ শতাংশই হয় জাপানে।জাপানে এযাবৎকালের সবচেয়ে বড় ও ভয়াবহ ভূমিকম্পটি হয়েছিল ২০১১ সালের ১১ মার্চ। ৯ মাত্রার সেই ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন প্রায় ২০ হাজার মানুষ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কটিয়াদীতে নতুন পানিতে দেশীয় মাছ শিকারের ধুম
কটিয়াদীতে নতুন পানিতে দেশীয় মাছ শিকারের ধুম

গত কদিন ধরে অব্যাহত রয়েছে বৃষ্টি। খাল-বিল ও জলাশয় পানিতে পরিপূর্ণ। বর্ষার নতুন পানি পেয়ে মাছের ঝাঁকের বিচরণ শুরু হয়েছে Read more

ফের ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান
ফের ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান

আফগানিস্তানে শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় ভোরে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) এ তথ্য Read more

বিমানে উঠতে গিয়ে হোঁচট খেলেন ডোনাল্ড ট্রাম্প
বিমানে উঠতে গিয়ে হোঁচট খেলেন ডোনাল্ড ট্রাম্প

বিমানে উঠতে গিয়ে হোঁচট খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।রোববার (০৮ জুন) যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে ক্যাম্প ডেভিডে যাওয়ার জন্য উড়োযানের Read more

অর্থ পাচারকারীদের সঙ্গে ‘সমঝোতার’ কথা ভাবছে বাংলাদেশ
অর্থ পাচারকারীদের সঙ্গে ‘সমঝোতার’ কথা ভাবছে বাংলাদেশ

বিদেশে অর্থ পাচারকারী ধনকুবেরদের সঙ্গে আর্থিক সমঝোতায় যেতে পারে অন্তর্বর্তী সরকার। এমন ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।যুক্তরাজ্যভিত্তিক Read more

সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে লিচুর সবুজ গুটি
সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে লিচুর সবুজ গুটি

চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলের অন্যতম কৃষিপ্রধান এলাকা সাতকানিয়া। এই উপজেলার মাটি ও আবহাওয়া লিচু চাষের জন্য আদর্শ বলে পরিচিত। প্রতিবছর গ্রীষ্মের Read more

মালদ্বীপকে ঋণ সহায়তার মেয়াদ বাড়াল ভারত
মালদ্বীপকে ঋণ সহায়তার মেয়াদ বাড়াল ভারত

কেন্দ্রীয় ব্যাংকের ট্রেজারি বিলের আওতায় দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপকে আরও ৫ কোটি ডলার ঋণসহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আগামী এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন