পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী থুনায়ন আব্দুলওয়াহাব হামাদাহ। এ সময় কুয়েতে অবস্থানরত প্রায় ৩ লাখ বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা নিশ্চিতের জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি প্রয়োজন মনে করলে কুয়েতকে মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশের প্রস্তুত বলেও জানান তিনি।বৃহস্পতিবার (০২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, যুদ্ধের প্রাথমিক পর্যায়ে কুয়েতের সঙ্গে সংহতি প্রকাশ করে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে টেলিফোন আলাপের উদ্যোগ নেওয়ায় রাষ্ট্রদূত কুয়েত সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।এছাড়া প্রতিমন্ত্রী সংঘাতের ক্ষেত্রে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানের বিষয়ে বাংলাদেশের অবস্থান ব্যক্ত করেন। কুয়েতে অবস্থানরত প্রায় ৩ লাখ বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে জন্য তিনি কুয়েত সরকারকে ধন্যবাদ জানান।পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিশেষ করে জ্বালানি, অবকাঠামো, আইসিটি এবং হালাল খাদ্য খাতে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির গুরুত্বের ওপর জোর দেন। তিনি কুয়েতি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কগুলোতে বিনিয়োগের আমন্ত্রণ জানান।রাষ্ট্রদূত হামাদাহ জাতিসংঘ ও ওআইসিসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে কুয়েতের প্রতি বাংলাদেশের সমর্থনের কথা স্বীকার করেন। প্রতিমন্ত্রী রোহিঙ্গা মানবিক সংকটে কুয়েতের সহযোগিতার জন্য বাংলাদেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কুয়েত যদি প্রয়োজন মনে করে— তবে তাদের যে কোনো মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ প্রস্তুত। এছাড়া তিনি দুই দেশের পারস্পরিক স্বার্থে নতুন সুযোগ চিহ্নিত করতে এবং সহযোগিতা এগিয়ে নিতে উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং বিদ্যমান দ্বিপাক্ষিক প্ল্যাটফর্মগুলোর নিয়মিত বৈঠক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।রাষ্ট্রদূত বাংলাদেশ ও কুয়েতে অবস্থানরত প্রবাসীদের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং বাংলাদেশ-কুয়েত ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মধ্যপ্রাচ্যের ৫টি দেশকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে: ইরান
মধ্যপ্রাচ্যের ৫টি দেশকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে: ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় সৃষ্ট ধ্বংসযজ্ঞের জন্য ইরান ক্ষতিপূরণ দাবি করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় বসার সম্ভাবনার মধ্যে এই Read more

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করা হবে না: ইরান
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করা হবে না: ইরান

যুক্তরাষ্ট্র বারবার বলছে যে, ইরানকে পারমাণবিক কর্মসূচি চালাতে দেবে না বা সমৃদ্ধ করতে দেবে না। এমনকি চলমান শান্তিচুক্তির আলোচনারও অন্যতম Read more

এনসিপিতে যোগ দিচ্ছেন যুবদলের সাবেক নেতা ইসহাক
এনসিপিতে যোগ দিচ্ছেন যুবদলের সাবেক নেতা ইসহাক

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের Read more

লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৭
লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৭

লেবাননের রাজধানী বৈরুত এবং নিকটবর্তী একটি শহরে ইসরাইলের বিমান হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে। এতে বহু মানুষ আহত হয়েছেন।বুধবার Read more

প্রস্তুতি শেষ হলে রমজানের আগেই নির্বাচন করা যেতে পারে: ড. ইউনূস
প্রস্তুতি শেষ হলে রমজানের আগেই নির্বাচন করা যেতে পারে: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক শেষ হয়েছে। বৈঠকে রমজানের আগে নির্বাচনের আয়োজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন