আজ জাতীয় চলচ্চিত্র দিবস। ১৯৫৭ সালের ৩ এপ্রিল তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। এই দিনকে স্মরণ করে ২০১২ সালে প্রথমবার জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়।প্রত্যেক বছরই চলচ্চিত্র দিবসকে ঘিরে এফডিসি রঙিন হয়ে ওঠে।চলচ্চিত্র অঙ্গনের শিল্পী, কলাকুশলী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পদচারণায় মুখর হয়ে উঠেছে এফডিসি প্রাঙ্গণ। দিনটি পালনে এফডিসি কর্তৃপক্ষ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে, সকাল ১০টায় দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন। চলচ্চিত্র কর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা সকাল সাড়ে ১০টায়।এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানি জানান, প্রস্তুতির জন্য সময় কিছুটা কম পাওয়া গেলেও তারা সাধ্যমতো এফডিসি সাজানোর চেষ্টা করেছেন। চলচ্চিত্র জগতের সব স্তরের মানুষকে ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে।জানা গেছে, ১১টায় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুপুর ২টায় চলচ্চিত্র প্রদর্শনীর দিয়ে দিবসটি উদযাপন সম্পন্ন হবে।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

ফরিদপুরের শিবরামপুর এলাকায় ট্রাকচাপায় শোভন শেখ (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। সোমবার Read more

১৫ দিনের মধ্যে আ.লীগকে নিষিদ্ধের দাবি এনসিপির
১৫ দিনের মধ্যে আ.লীগকে নিষিদ্ধের দাবি এনসিপির

আওয়ামী লীগকে আগামী ১৫ দিনের মধ্যে আইন তৈরি করে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।সোমবার (২১ এপ্রিল) বিকালে রাজধানীর Read more

মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ
মুন্সিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তির নাম আব্দুর রব Read more

ঈদের ছুটি: ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু
ঈদের ছুটি: ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু

ঈদের ছুটি শেষ করে ঘরমুখো মানুষের ফেরার যাত্রায় আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ শুক্রবার (৩০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন