চট্টগ্রামের চন্দনাইশে বাড়তি দামে খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে উপজেলার দেওয়ানহাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।গোয়েন্দা সংস্থা এনএসআই (NSI) ও ডিজিএফআইয়ের (DGFI) দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা এই ঝটিকা অভিযান পরিচালনা করেন।অভিযান সূত্রে জানা গেছে, দোহাজারী পেট্রোলিয়াম নামক একটি প্রতিষ্ঠান ভোক্তা পর্যায়ে তেল সরবরাহ না করে রাতের আঁধারে চড়া মূল্যে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করছে—এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। বৃহস্পতিবার রাতে ড্রামে ভরে ২০০ লিটার অকটেন ও ৬০০ লিটার ডিজেল নিয়ে যাওয়ার সময় বৈলতলী এলাকার নূর মোহাম্মদের ছেলে মো. সাঈদের কাছ থেকে এই বিশাল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়।বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা জানান, “অভিযানকালে জব্দকৃত জ্বালানি তেলের বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় সেগুলো সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। জব্দকৃত তেল পরবর্তীতে আইনানুযায়ী নিলামে বিক্রি করা হবে।”জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে হাত-পা বেঁধে নববধূকে ধর্ষণ
যশোরে হাত-পা বেঁধে নববধূকে ধর্ষণ

যশোরে হাত-পা বেঁধে এক নববধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সদর উপজেলার রামনগরে এ ঘটনা ঘটে। স্বামীর সাথে ঘর ভাড়া করতে গিয়ে Read more

নবজাতকের গলা কেটে টয়লেটে লাশ লুকিয়ে পালালেন মা
নবজাতকের গলা কেটে টয়লেটে লাশ লুকিয়ে পালালেন মা

সিরাজগঞ্জের শাহজাদপুরে নবজাতকের গলা কেটে হত্যা করেছে জান্নাতুল ফেরদৌস (২২) নামের এক পাষণ্ড মা ও তার স্বজনরা। এরপর বাড়ির পেছনে Read more

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নলকূপ পেলেন ৪০ দুঃস্থ পরিবার
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নলকূপ পেলেন ৪০ দুঃস্থ পরিবার

সিরাজগঞ্জের কাজীপুরে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্রর পরিবারের মাঝে নলকূপ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বেলা এগারোটায় উপজেলার মাইজবাড়ি Read more

বোয়ালমারীতে মডার্ন ল্যাবরেটরির ভুয়া রিপোর্টে কিডনি নষ্টের বিভ্রান্তি
বোয়ালমারীতে মডার্ন ল্যাবরেটরির ভুয়া রিপোর্টে কিডনি নষ্টের বিভ্রান্তি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত মডার্ন ল্যাবরেটরি এক শিশুর কিডনি নষ্ট হয়েছে বলে ভুয়া রিপোর্ট দিলে এক পরিবার Read more

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংক লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। বুধবার (২৫ মার্চ) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন