সিরাজগঞ্জের কাজীপুরে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্রর পরিবারের মাঝে নলকূপ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বেলা এগারোটায় উপজেলার মাইজবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এ বিতরণ কাজের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক ও ভয়েজ অব কাজিপুরের সাধারণ সম্পাদক ফার্মাসিস্ট কালাম আজাদ।এ সময় তিনি বলেন, ‘মাইজবাড়ি যমুনার ভাঙন কবলীত একটি এলাকা। এখানকার দুঃস্থদের পানীয় জলের কষ্ট লাঘবে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।’দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রধান উপদেষ্টা এস এম আশরাফুল ইসলাম বলেন, ‘প্রতিটি উপকারভোগী পরিবারকে ৬০ ফিট পাইপ ও ফিল্টার সহ নলকূপ বসানোর জন্য প্রয়োজনীয় উপকরণাদিও প্রদান করা হয়েছে। যাতে করে সুবিধাভোগীদের সুপেয় পানির কষ্ট দূর হয়।’আয়োজিত এ নলকূপ বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ভয়েজ অব কাজিপুরের প্রতিষ্ঠাতা সভাপতি আশকারুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক মুনতাসির মেহেদী হাসান, মাইজবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক প্রমুখ বক্তব্য রাখেন।কুনকুনিয়া গ্রামের বয়ঃবৃদ্ধা হাসনা বেগম বলেন, ‘আমি আরাক বাড়ি থাইক্যা পানি নিয়া আইসা খাই। খুব দুঃখ বাবা। এই কল পায়া খুব ভালো হইলো। সবাই মিলা একসাথে পানি খাইবার পারমু।’সর্দার পাড়ার সুবিয়া খাতুন বলেন, ‘আগে অন্যের বাড়ি থেকে পানি নিয়ে এসে খাইতাম। এখন আর অন্যের বাড়িতে যেতে হবে না।’অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রক্তদানে সোনামুখী সংগঠনের পরিচালক রাফিক হাসান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে জ্বালানি সংকটে মোটরসাইকেল বিক্রিতে ধস
টাঙ্গাইলে জ্বালানি সংকটে মোটরসাইকেল বিক্রিতে ধস

টাঙ্গাইলে জ্বালানি তেলের কৃত্রিম সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে মোটরসাইকেলের শোরুমগুলোতে। তেলের দুষ্প্রাপ্যতার কারণে গ্রাহকরা নতুন বাইক কেনার আগ্রহ হারানোয় শোরুমগুলোতে Read more

কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় পরিত্যক্ত অডিটেরিয়ামের ওয়াশরুম থেকে মানসিক ভারসম্যহীন এক ব্যক্তির অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার পর Read more

মাইলস্টোনের গেটে তালা, বাইরে উৎসুক জনতার ভিড়
মাইলস্টোনের গেটে তালা, বাইরে উৎসুক জনতার ভিড়

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ফটক আজ তালাবদ্ধ। দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম, ক্যাম্পাসে নেই কোনো শিক্ষার্থীর Read more

রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল: বাণিজ্যমন্ত্রী
রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল: বাণিজ্যমন্ত্রী

গত এক মাসে (রমজান) দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, ‘সবার চেষ্টায় আমরা দ্রব্যমূল্য Read more

ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্র সাময়িক বন্ধ
ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্র সাময়িক বন্ধ

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বন্ধ থাকবে। এই সময়ে যাদের আবেদন জমা দেওয়া Read more

ইরাকে শিয়া আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বিমান হামলায় নিহত ৬
ইরাকে শিয়া আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বিমান হামলায় নিহত ৬

ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে দেশটির শিয়া আধাসামরিক বাহিনী পপুলার মবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর একটি ঘাঁটিতে ভয়াবহ বিমান হামলা চালানো হয়েছে। আজ মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন