‎লক্ষ্মীপুরের রায়পুরে ঝুঁকিপূর্ণ একটি বিদ্যালয় ভবনের ছাদের অংশ ধসে তিন শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার দেবীপুর গ্রামের জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।‎জানা যায়, ষষ্ঠ শ্রেণির পাঠদান চলাকালে হঠাৎ শ্রেণিকক্ষের ছাদের একটি অংশ ভেঙে পড়ে। এতে সামিয়া আক্তার, নাদিয়া আক্তার ও রিতু বনিক নামে তিন শিক্ষার্থী আহত হয়।‎আহতদের দ্রুত উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম জানান, ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিকল্প শ্রেণিকক্ষের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ওই ভবনেই পাঠদান চালিয়ে যেতে হচ্ছিল। এ বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।‎রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়টি আগে থেকেই জানা ছিল এবং তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে বরাদ্দের অভাবে এখনো সংস্কার বা নতুন ভবন নির্মাণ সম্ভব হয়নি।‎ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ ভবনটি সংস্কার অথবা বিকল্প নিরাপদ স্থানে পাঠদানের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যেভাবে শেষটা চেয়েছিলাম, সেভাবে হয়নি: হামজা
যেভাবে শেষটা চেয়েছিলাম, সেভাবে হয়নি: হামজা

দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। জাতীয় দলের জার্সিতে তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল এশিয়ান কাপের বাছাইপর্ব। ব্যক্তি হিসেবে তিনি Read more

ব্রীজ থাকলেও নেই সংযোগ সড়ক, জনদুর্ভোগ চরমে 
ব্রীজ থাকলেও নেই সংযোগ সড়ক, জনদুর্ভোগ চরমে 

এক যুগেরও বেশি সময় ধরে ব্রীজের সংযোগ সড়ক না থাকায় চরম জনদুর্ভোগে পড়েছে ময়মনসিংহ ফুলপুরে হাজার হাজার মানুষ।জানা গেছে, উপজেলার Read more

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে জাপান
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে জাপান

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে কুটনৈতিক প্রচেষ্টায় বাংলাদেশের পাশে থাকবে জাপান। রোহিঙ্গা ক্রাইসিসের শুরু থেকে Read more

৮ হাজার অভিবাসীর বিরুদ্ধে সৌদির চূড়ান্ত সিদ্ধান্ত
৮ হাজার অভিবাসীর বিরুদ্ধে সৌদির চূড়ান্ত সিদ্ধান্ত

সৌদি আরবে অভিযান চলাকালে অভিবাসন ও শ্রম আইন বাস্তবায়নের অংশ হিসেবে গ্রেপ্তার ২৫ হাজার ৭৫৪ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক Read more

সত্য হলো সালাহউদ্দিন আহমেদের কথা, পোস্ট ডিলিট করলেন তথ্য উপদেষ্টা
সত্য হলো সালাহউদ্দিন আহমেদের কথা, পোস্ট ডিলিট করলেন তথ্য উপদেষ্টা

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে’ শীর্ষক একটি পোস্ট করেছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। পরে এর প্রতিক্রিয়া জানতে Read more

একবেলার বাজার মানেই এখন বাজেটের ছেঁড়া জুতো!
একবেলার বাজার মানেই এখন বাজেটের ছেঁড়া জুতো!

এক সময় ৫০০ টাকা নিয়ে বাজারে গেলে হাতে ব্যাগ ভারী হয়ে যেত। এখন সেই একই টাকায় বাজার থেকে ফিরছেন অনেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন