চট্টগ্রামের আনোয়ারায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আট বছর বয়সী এক শিশুকে মারধর ও আছাড় দিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা বদু তালুকদার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।আহত শিশুর নাম ইমতিয়াজ (৮)। সে প্রবাসী মো. সোলাইমান ও খোরশেদা বেগম দম্পতির ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র। এ ঘটনায় শিশুটির মা খোরশেদা বেগম আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগসূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে ইমতিয়াজসহ কয়েকজন শিশু মাঠে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী রিপুর ছেলে আবিদের সঙ্গে শিশুদের কথা-কাটাকাটি হয়। এর জেরে অভিযুক্ত মো. রিপু (৩৫) ও মো. হিরু (৩০) ক্ষিপ্ত হয়ে ইমতিয়াজকে টেনে-হিঁচড়ে নিয়ে গিয়ে মাথায় তুলে আছাড় দেন। এরপর কিল, ঘুষি ও লাথি মেরে তাকে গুরুতর জখম করা হয়।মারধরের ফলে শিশুটির নাক ফেটে রক্তক্ষরণ হয় এবং বাম হাতের হাড় ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। শিশুর চিৎকার শুনে মা ও স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা তাঁদেরও ভয়ভীতি ও হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।আহত ইমতিয়াজকে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। হাসপাতালের চিকিৎসক ডা. নিঝুম মজুমদার জানান, প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেকে পাঠানো হয়েছে।আক্রান্ত শিশুর মা খোরশেদা বেগম বলেন, “অভিযুক্তরা প্রতিবেশী হওয়ায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আমার ছেলের ওপর এই অমানবিক নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করছি।”আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “আহত শিশুর মা বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”উল্লেখ্য, গত বছরও একই বাড়িতে অভিযুক্ত ব্যক্তিরা অন্য এক ব্যক্তির সন্তানকে সোলার বাতির সঙ্গে বেঁধে মারধর ও নারী সদস্যদের শ্লীলতাহানির অভিযোগে কারাভোগ করেছিলেন। বর্তমানে ওই মামলাটি আদালতে চলমান রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে: প্রধান উপদেষ্টা
আ.লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার দেশের বেশ Read more

ইয়াবার চালানসহ জেলে ছদ্মবেশী দুই পাচারকারী আটক
ইয়াবার চালানসহ জেলে ছদ্মবেশী দুই পাচারকারী আটক

কক্সবাজার টেকনাফের নাফনদ থেকে সীমান্ত প্রহরী বিজিবি সৈনিকরা জেলে ছদ্মবেশী দুই রোহিঙ্গাকে আটক করেছে। এ সময় পাচারে ব্যবহৃত নৌকার পাটাতনের Read more

খেলা বন্ধ না হলে আরেকটা গণঅভ্যুত্থান: নাহিদ
খেলা বন্ধ না হলে আরেকটা গণঅভ্যুত্থান: নাহিদ

নারায়ণগঞ্জকে বছরের পর বছর কিছু পরিবার নিয়ন্ত্রণ করেছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'এই মাফিয়া সিস্টেমের সাথে আমরা Read more

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক লতিফ
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক লতিফ

চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ সালের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। এতে দৈনিক চাঁদপুর খবর ও বিজয় টেলিভিশন-এর চাঁদপুর প্রতিনিধি Read more

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি ও নুরের উপর হামলার প্রতিবাদে গলাচিপায় মশাল মিছিল
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি ও নুরের উপর হামলার প্রতিবাদে গলাচিপায় মশাল মিছিল

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ অঙ্গ সংগঠনের Read more

রাজধানীর কামরাঙ্গীরচরে গণপিটুনিতে দুই ‘চাঁদাবাজ’ নিহত
রাজধানীর কামরাঙ্গীরচরে গণপিটুনিতে দুই ‘চাঁদাবাজ’ নিহত

রাজধানীর কামরাঙ্গীরচরের সিলেটি বাজারে গণপিটুনিতে মাসুদ ও নাদিম নামের দুজন নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশের দাবি, তাঁরা সংঘবদ্ধ ছিনতাইকারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন