বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে যাত্রীবাহী দুটি ট্রলারের সংঘর্ষে আব্দুল মান্নান বেপারী (৮০) নামের এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল মান্নান বেপারী বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের বাসিন্দা ছিলেন। তবে নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে তিনি বর্তমানে পরিবারসহ পাশের গরদ্বার গ্রামে বসবাস করছিলেন। তিনি বিডিআরের (বর্তমান বিজিবি) অবসরপ্রাপ্ত সদস্যও ছিলেন।প্রত্যক্ষদর্শীদের বরাতে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আব্দুল মান্নান একটি ছোট ট্রলারে করে সন্ধ্যা নদীর পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ের বন্দর বাজারের উদ্দেশে রওনা দেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি লাইনের বড় যাত্রীবাহী ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুল মান্নানসহ কয়েকজন যাত্রী আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ওসি আরও জানান, এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাইশারী ইউনিয়নের গরদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাকৃবিতে ফিলিস্তিন গণহত্যার প্রতিবাদে প্রতীকী অভিনয়
বাকৃবিতে ফিলিস্তিন গণহত্যার প্রতিবাদে প্রতীকী অভিনয়

গাজায় ইসরায়েলের হাতে নিরীহ ফিলিস্তিনিদের ওপর চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে প্রতীকী গণহত্যার চিত্রায়ণের মাধ্যমে অভিনয় করে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ কৃষি Read more

ময়মনসিংহে ঝড়ে গাছ পড়ে দুই দিনমজুরের মৃত্যু
ময়মনসিংহে ঝড়ে গাছ পড়ে দুই দিনমজুরের মৃত্যু

ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নে ঝড়ে গাছ পড়ে দুই দিনমজুরের মৃত্যু হয়েছে।  রবিবার (১১ মে) সন্ধ্যার দিকে ইউনিয়নের মরাকুড়ি বাজার এলাকায় Read more

বিএসসি ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়ে পাবিপ্রবিতে মানববন্ধন
বিএসসি ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়ে পাবিপ্রবিতে মানববন্ধন

বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের প্রতি বৈষম্য বন্ধ ও তিন দফা দাবির বাস্তবায়নের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) মানববন্ধন Read more

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে কোন সম্পর্ক নয়: সৌদি আরব
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে কোন সম্পর্ক নয়: সৌদি আরব

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এবং গাজায় চলমান যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক Read more

খালেদা জিয়ার মৃত্যুতে রাহুল গান্ধীর শোক
খালেদা জিয়ার মৃত্যুতে রাহুল গান্ধীর শোক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) Read more

যশোরের সেই ধনী মুক্তিযোদ্ধার ‘বীর নিবাস’ বাড়ির বরাদ্দ বাতিল
যশোরের সেই ধনী মুক্তিযোদ্ধার ‘বীর নিবাস’ বাড়ির বরাদ্দ বাতিল

যশোরের মণিরামপুরের বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের নামে ‘বীর নিবাস’ বাড়ি বরাদ্দ বাতিল হয়েছে। অবস্থাসম্পন্ন হওয়ার পরও সম্পদের তথ্য গোপন ও অস্বচ্ছতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন