ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়াকে কোনোভাবেই পরাজিত হতে দেওয়া যাবে না বলে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) কড়া বার্তা দিয়েছে চীন। বেইজিং জানায়, রাশিয়ার পরাজয় হলে যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক মনোযোগ পুরোপুরি চীনের দিকে চলে আসতে পারে, যা তারা কোনোভাবেই চায় না।বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাসের সঙ্গে বৈঠক করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চার ঘণ্টাব্যাপী সেই কাজা কালাস রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে চীনের চূড়ান্ত অবস্থান জানতে চাইলে ওয়াং বলেন, “বেইজিং কোনওভাবেই এ যুদ্ধে রাশিয়ার পরাজয় মেনে নেবে না। আমরা রাশিয়াকে হারতে দেব না।”চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়া পরাজিত হলে যুক্তরাষ্ট্রের মনযোগের কেন্দ্রে চলে আসবে চীন এবং এশিয়া-প্রশান্ত অঞ্চল এবং সেক্ষেত্রে ওয়াশিংটনের একমাত্র লক্ষ্যবস্তু হবে চীন।তবে ওয়াং ই দাবি করেছেন, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত মস্কোকে কোনও সামরিক সহায়তা দেয়নি বেইজিং। ইইউ’র পররাষ্ট্র বিভাগের প্রধানকে তিনি বলেছেন, “চীন যদি রাশিয়াকে সহায়তা দিত, তাহলে এ যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে যেতো।”রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাশাপাশি সাইবার নিরাপত্তা, বিরল খনিজ উপাদান এবং ইইউ-চীন দ্বিপাক্ষিক বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বৈঠকে কথা বলেছেন কাজা কালাস এবং ওয়াং ই।পরের দিন শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ের সময় মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং-কে এ প্রসঙ্গে প্রশ্ন করেন সাংবাদিকরা। মাও নিং বলেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধে চীনের অবস্থান নৈর্ব্যক্তিক। চীন চায় কূটনীতি, সংলাপ এবং শান্তিপূর্ণ উপায়ে এই যুদ্ধের অবসান হোক। কারণ এ যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়— তাহলে কোনও পক্ষই লাভবান হবে না।” এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাস্থ্যখাতে ‘দুর্নীতির হোতা’ মিঠু গ্রেপ্তার
স্বাস্থ্যখাতে ‘দুর্নীতির হোতা’ মিঠু গ্রেপ্তার

আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা হিসেবে পরিচিত মোতাজ্জরুল ইসলাম মিঠুকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর Read more

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার ছেলের মৃত্যু
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার ছেলের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাহেদুল ইসলাম অনিক (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার একটি Read more

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোকবার্তা
খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোকবার্তা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানসহ বিশ্ব নেতাদের অনেকে শোক জানিয়েছেন। Read more

নির্বাচনের পর পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের পর পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। এ Read more

ভারতে যাওয়ার সময় বাগেরহাট শ্রমিক লীগ নেতা গ্রেফতার
ভারতে যাওয়ার সময় বাগেরহাট শ্রমিক লীগ নেতা গ্রেফতার

ভারতে যাওয়ার সময় বাগেরহাট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খাঁন মনির হোসেন মনি (৫৬) কে গ্রেফতার করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন Read more

সুনামগঞ্জে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১
সুনামগঞ্জে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট-সুনামগঞ্জ সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক জুয়েল মিয়া (৩৫) নিহত হয়েছেন। তিনি সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন