টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পরিচালিত চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৩১ মার্চ) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব ইটভাটাক মোট ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে দীর্ঘদিন ধরে এসব ইটভাটা পরিচালিত হচ্ছিল। অভিযানের সময় ভাটাগুলোর কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয়, যাতে পুনরায় উৎপাদন কার্যক্রম চালু করতে না পারে।জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাকিব। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পালসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।অভিযানে জরিমানাকৃত ইটভাটাগুলো হলো— মেসার্স এস কে এস ব্রিকস (ঘিওরকোল) ৫ লাখ টাকা, মেসার্স আবিদ ব্রিকস (ডাঙ্গা শালিকা) ৩ লাখ টাকা, মেসার্স বুশরা ব্রিকস (ভাবনাপাড়া) ২ লাখ ৫০ হাজার টাকা এবং মেসার্স রাবেয়া ব্রিকস ফিল্ড (ভাটপাড়া) ১ লাখ ৮০ হাজার টাকা।পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ দূষণকারী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এপ্রিলে এলো ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স
এপ্রিলে এলো ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

সদ্য বিদায়ী এপ্রিলে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। সবমিলিয়ে এপ্রিলের ৩০ দিনে দেশে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন Read more

বাঁকখালী থেকে বালু লুট: যুবদল-বিএনপি নেতার ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন
বাঁকখালী থেকে বালু লুট: যুবদল-বিএনপি নেতার ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন

কক্সবাজার সদরের পূর্ব মুক্তারকুল এলাকায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দীর্ঘদিন ধরে বাঁকখালী নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু তুলছিলেন ইউনিয়ন যুবদলের Read more

মেসির গোলেও শেষ রক্ষা হয়নি মায়ামির
মেসির গোলেও শেষ রক্ষা হয়নি মায়ামির

মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির শেষ মুহূর্তের গোলেও শেষ রক্ষা হয়নি ইন্টার মায়ামির। কাপ প্লে অফের প্রথম রাউন্ডের দ্বিতীয় Read more

বিশ্ববাজারে স্বর্ণের ধর পতন, দাম কমবে দেশের বাজারেও
বিশ্ববাজারে স্বর্ণের ধর পতন, দাম কমবে দেশের বাজারেও

বিনিয়োগকারীরা মার্কিন ফেডারেল রিজার্ভের আরও কঠোর নীতিগত অবস্থানের ঝুঁকি বিবেচনা করছেন। এর সঙ্গে জ্বালানি তেলের উচ্চমূল্য নতুন করে মুদ্রাস্ফীতির চাপ Read more

এবার চাকসুতে লড়বেন সাদিক কায়েমের ছোট ভাই
এবার চাকসুতে লড়বেন সাদিক কায়েমের ছোট ভাই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হল সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু Read more

ভারতীয় ডেপুটি হাইকমিশনারের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন
ভারতীয় ডেপুটি হাইকমিশনারের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন

বাংলাদেশে নিযুক্ত ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার মি. পাওন কুমার তুলসিদাস বাদে ও দ্বিতীয় সেক্রেটারি মি. গৌরব কুমার আগারওয়াল বেনাপোল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন