কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাফিয়া বেগম (৪২) নামে এক গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। তিনি উপজেলার দাসিয়ারছড়া সমন্বয়টারী এলাকার আফসার আলীর স্ত্রী। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তিনি বাড়ির সবার অগোচরে বের হয়ে আর ফিরে আসেননি।নিখোঁজ নারীর বাড়ি থেকে পোয়া কিলোমিটার দূরে ধোঁপার কুরা (বিল) থেকে নিখোঁজ নারীর পায়ের জুতা পাওয়া গেছে বলে ওই বিলে আত্মহত্যার জন্য ঝাঁপ দিয়েছেন বলে স্থানীয় ও পরিবারের ধারণা করেছেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাফিয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। বিভিন্ন জায়গায় চিকিৎসা করার পরও তার কোনো অগ্রগতি হয়নি। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।পরে স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে দাসিয়ারছড়া সমন্বয়টারী ধোঁপার কুরায় (বিল) পাড়ে তার ব্যবহৃত জুতা পরে থাকতে দেখেন স্থানীয়রা। পরে এলাকাবাসী অনেক খুঁজে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।বুধবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটার দিকে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওই বিলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মমতাজের ৪ বাড়িসহ পূর্বাচলের প্লট জব্দের আদেশ
মমতাজের ৪ বাড়িসহ পূর্বাচলের প্লট জব্দের আদেশ

দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান থাকায় সংগীতশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ঢাকা ও মানিকগঞ্জের ৪টি বাড়ি, পূর্বাচলের Read more

নকশাবহির্ভূত ভবনের সব রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল
নকশাবহির্ভূত ভবনের সব রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল

নকশাবহির্ভূত সব রেস্টুরেন্ট-রুফটপ রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সোমবার (২৮ এপ্রিল) এক গণবিজ্ঞতিতে বিষয়টি Read more

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত
বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার বা শনিবার (২০ বা ২১ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর Read more

বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই নিষিদ্ধ করল তালেবান সরকার
বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই নিষিদ্ধ করল তালেবান সরকার

আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের লেখা বই নিষিদ্ধ করেছে তালেবান সরকার। একইসঙ্গে মানবাধিকার ও যৌন হয়রানি বিষয়ক শিক্ষা কার্যক্রমকে বেআইনি ঘোষণা করা Read more

ক্যারিবিয়ান অঞ্চলে ঘূর্ণিঝড় ‘মেলিসা’র তাণ্ডবে ৩০ জনের মৃত্যু
ক্যারিবিয়ান অঞ্চলে ঘূর্ণিঝড় ‘মেলিসা’র তাণ্ডবে ৩০ জনের মৃত্যু

আটলান্টিক মহাসাগরে অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয় ‘মেলিসা’। ঘূর্ণিঝড়টি ২৫০ কিলোমিটার বেগে ধেয়ে এসে ক্যারিবীয় অঞ্চলজুড়ে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে। এতে Read more

২৭ নভেম্বর জকসু নির্বাচন
২৭ নভেম্বর জকসু নির্বাচন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোডম্যাপ অনুযায়ী, অক্টোবর মাসের প্রথম পর্যায়ে নির্বাচন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন