‘মুক্তিযুদ্ধে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, পশুর নদীসহ বনসংলগ্ন নদ-নদী গুরুত্বপূর্ণ অবদান রাখে। মুক্তিযোদ্ধাদের অন্যতম প্রিয় শ্লোগান ছিলো “তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা”। শুধু পদ্মা, মেঘনা, যমুনা নয় বাংলার প্রায় সব নদ-নদীই হয়ে উঠেছিলো মুক্তিকামী মানুষের ঠিকানা।’মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৪টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাগেরহাটের মোংলার মালগাজি মিশন বাড়ি মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এই বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং  প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর মোংলার সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ’র সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার হালদার, উপজেলা সমাজ সেবা অফিসার এস এম মাসুদ রানা, ক্রীড়াবিদ বিএনপি নেতা শেখ রুস্তুম আলী,  উন্নয়ন ব্যক্তিত্ব তপন মন্ডল, মালগাজি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পবন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস রনজিৎ কুমার, মন্মথ বিশ্বাস, ক্রিড়াবিদ মোঃ শাহ্ আলম শেখ, ধরা’র নেতা মেহেদী হাসান প্রমূখ।বক্তারা মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্যকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। “মুক্তিযুদ্ধের চেতনায় ফুটবল” শ্লোগানে প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে চাঁদপাই একাদশ বনাম মালগাজি একাদশ। অনুষ্ঠানে মালগাজি এবং ব্রাম্মনমাঠ গ্রামের ৬জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধারা হলেন বিশ্বাস রনজিৎ কুমার, মন্মথ বিশ্বাস, ভাগ্য সরকার (মরণোত্তর), দেব প্রসাদ সরকার (মরণোত্তর) ও সুলতান শিকদার (মরণোত্তর)।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোংলায় কোষ্টগার্ডের “তারুন্যের উৎসব” মেডিক্যাল ক্যাম্পেইন
মোংলায় কোষ্টগার্ডের “তারুন্যের উৎসব” মেডিক্যাল ক্যাম্পেইন

মোংলায় "তারুন্যের উৎসব-২০২৫” শীর্ষক মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা Read more

পিএসজির গোল উৎসব, লিভারপুলের ‘লাস্ট মিনিট শো’
পিএসজির গোল উৎসব, লিভারপুলের ‘লাস্ট মিনিট শো’

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে দারুণ শুরু পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। একই দিনে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ ও Read more

আনোয়ারার রায়পুরে ঢেউয়ের আঘাতে উপকূলে আটকে পড়ল জাহাজ
আনোয়ারার রায়পুরে ঢেউয়ের আঘাতে উপকূলে আটকে পড়ল জাহাজ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের বেরিবাঁধ এলাকায় প্রবল সাগর ঢেউয়ের কারণে একটি জাহাজ আটকে পড়েছে। শুক্রবার (৩০ মে) দিবাগত রাত দেড়টার Read more

চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধি
চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধি

ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আর সরাসরি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না। ই-মেইলের মাধ্যমে তাদের ওষুধের কথা জানাতে হবে। স্বাস্থ্যবিষয়ক Read more

বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বুধবার (০৯ এপ্রিল) সকালে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে যুগিবাড়ি ও মল্লিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন