ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে দর্শকের ভিড়ের মধ্যে নিজের অভিনীত সিনেমার টিকিট না পেয়ে অন্য সিনেমা দেখতে হয়েছে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে।এবারের ঈদে দেশের সিনেমা অঙ্গনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তারকাখ্যাতির বাইরে গিয়ে দর্শকরা এখন গল্পের মান বিবেচনা করে সিনেমা বেছে নিচ্ছেন।ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ এ অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। পরিচালক তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।এক সাক্ষাৎকারে আজমেরী হক বাঁধন বলেন, ‘আমি আমার সিনেমা দেখার আগে প্রেসার কুকার দেখেছি কারণ আমার সিনেমার টিকিট আমি পাচ্ছিলাম না। সো প্রেসার কুকারের সামনের দিকের একটা সিট খালি ছিল। আমি আর আমার মেয়ে আসলে দেখেছি প্রেসার কুকার। আমার ভীষণ ভালো লেগেছে।’বাঁধন ‘প্রেসার কুকার’ সিনেমার প্রশংসা করে বলেন, সিনেমাটি তার ভীষণ ভালো লেগেছে। একইসঙ্গে নির্মাতা রায়হান রাফির কাজের প্রশংসা করে তিনি বলেন, এমন গল্পভিত্তিক কাজ আরও হওয়া উচিত।এছাড়া তিনি ‘দম’ সিনেমাটিও দেখেছেন এবং সেটিও ভালো লেগেছে বলে জানান। তবে তার পছন্দের তালিকায় ‘প্রেসার কুকার’ কিছুটা এগিয়ে রয়েছে।সবশেষে দর্শকদের উদ্দেশে বাঁধন আহ্বান জানান, শুধু একটি নয় সব বাংলা সিনেমা হলে গিয়ে দেখার জন্য। তিনি বলেন, দর্শকের সমর্থন পেলে নির্মাতারা আরও ভালো গল্পভিত্তিক সিনেমা নির্মাণে উৎসাহ পাবেন।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেই মিজানের পরিবারের সবাই থাকেন যুক্তরাষ্ট্রে
সেই মিজানের পরিবারের সবাই থাকেন যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করে আলোচনায় আসা মিজানুর রহমান চৌধুরীকে আটক করেছে Read more

এক বছর কারাভোগ শেষে ভারত থেকে ফিরলেন ৪ বাংলাদেশি নারী
এক বছর কারাভোগ শেষে ভারত থেকে ফিরলেন ৪ বাংলাদেশি নারী

ভারতে এক বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন চার বাংলাদেশি নারী। বুধবার (২৫ মার্চ) Read more

গত এক বছরে বাকৃবির নতুন প্রশাসনের বহিষ্কারনামা প্রকাশ
গত এক বছরে বাকৃবির নতুন প্রশাসনের বহিষ্কারনামা প্রকাশ

র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ, উচ্ছৃঙ্খল আচরণ এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার গণহত্যার উসকানি, শিক্ষক ও শিক্ষার্থী নির্যাতনের অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে Read more

হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৪ কর্মকর্তার কারাদণ্ড
হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৪ কর্মকর্তার কারাদণ্ড

হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা উপেক্ষা করে উচ্ছেদ অভিযান চালানোর ঘটনায় সাবেক জেলা প্রশাসকসহ (ডিসি) চার কর্মকর্তাকে Read more

পারমাণবিক অস্ত্রভান্ডার বাড়াচ্ছে চীন
পারমাণবিক অস্ত্রভান্ডার বাড়াচ্ছে চীন

চীনের সিচুয়ান প্রদেশের তিন স্থানীয় ২০২২ সালে কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছিলেন—তাদের জমি কেন অধিগ্রহণ করে নেওয়া হচ্ছে এবং বাড়ি থেকে Read more

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৮৬
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৮৬

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৩৮৬ জন হাসপাতালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন