ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বিকালে শহরের সমাদ মোড় থেকে লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষিণ করে উত্তর তেমুহনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষ হয়।বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে তারা বলেন, দেশের বাইরে থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ন্ত্রণ করার অপচেষ্টা চলছে। প্রশাসনও তাদের ইশারায় চলছে। ইতোমধ্যে ডাকসু নির্বাচন বন্ধে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে, যা এক গভীর ষড়যন্ত্রের অংশ। ছাত্রশিবিরের বিরুদ্ধে ক্রমাগত ট্যাগিং ও সাইবার বুলিং করা হচ্ছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে অশ্রাব্য ভাষায় হেনস্তা করা হচ্ছে। ছাত্রশিবিরের বিরুদ্ধে মিথ্যাচার ও ট্যাগিং বাদ দিয়ে গঠনমূলক কাজে মনোনিবেশ করার আহ্বান জানান।এই সময় উপস্থিত ছিলেন, শহর শাখার ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিন, সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু, অফিস সম্পাদক ইসমাঈল হোসেন ফয়সাল, অর্থ সম্পাদক জুনায়েদ হোসেন খান, কলেজ সম্পাদক সরোয়ার হোসেনসহ শহর শাখা ও বিভিন্ন থানার নেতৃবৃন্দ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হজে গিয়ে ৩৬ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫
হজে গিয়ে ৩৬ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫

চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে এপর্যন্ত ৩৬ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।সর্বশেষ গতকাল ১৯ জুন মারা গেছেন গাজীপুরের Read more

প্রশাসনের জরিমানা আদায়ের অভিযোগে বড় বাজার বন্ধ ঘোষণা, ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল
প্রশাসনের জরিমানা আদায়ের অভিযোগে বড় বাজার বন্ধ ঘোষণা, ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল

পাবনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক শহরের বড় বাজারের ব্যবসায়ীদের নানা সময়ে বাজার তদারকি ও অভিযানের নামে হয়রানি ও আর্থিক Read more

চলতি মাসে একদিন ছুটি ম্যানেজ করলেই পাবেন ৪ দিনের ছুটি
চলতি মাসে একদিন ছুটি ম্যানেজ করলেই পাবেন ৪ দিনের ছুটি

চলতি মাসেই একদিন ছুটি ম্যানেজ করতে পারলে সরকারি চাকরিজীবীরা পাবে ৪ দিন ছুটি কাটানোর সুযোগ।আগামী ১৪ এপ্রিল (সোমবার) পহেলা বৈশাখ। Read more

১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা উপদেষ্টা আসিফ মাহমুদের
১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা উপদেষ্টা আসিফ মাহমুদের

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, "১১ জুলাই সেই দিন যেদিন আমাদের শান্তিপূর্ণ Read more

অস্ট্রেলিয়ায় খনিতে বিস্ফোরণ, নিহত ২
অস্ট্রেলিয়ায় খনিতে বিস্ফোরণ, নিহত ২

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের একটি খনিতে ভূগর্ভস্থ বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। ২০১৫ সালের পর এই ধরনের ঘটনা প্রথম। Read more

বকেয়া ভাড়ার কারণে টাঙ্গাইলের এলেঙ্গা রিসোর্ট সিলগালা
বকেয়া ভাড়ার কারণে টাঙ্গাইলের এলেঙ্গা রিসোর্ট সিলগালা

উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় যমুনা সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত একটি রিসোর্ট বকেয়া ভাড়ার কারণে সিলগালা করেছে প্রশাসন।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন