বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে আজ মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করতে যাচ্ছে সরকার। সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী।মুখপাত্র জানান, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। ৩০ মার্চ পর্যন্ত সরকারি ভাণ্ডারে ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল মজুদ আছে।এ ছাড়া এপ্রিল মাসে আরো প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল আমদানির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ফলে আসন্ন মাসে দেশে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই।তিনি আরও উল্লেখ করেন, ডিজেলের তুলনায় দেশে অকটেন ও পেট্রোলের ব্যবহার অনেকটা কম, যা ব্যবস্থাপনাকে সহজ করছে।জ্বালানি বিভাগের তথ্যমতে, দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই হলো ডিজেল। এই বিপুল পরিমাণ ডিজেল মূলত কৃষি সেচ ও গণপরিবহন খাতে ব্যবহৃত হয়। তাই ডিজেলের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনের প্রতিনিধি দল
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনের প্রতিনিধি দল

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত কানাডা'র হাই কমিশনের দুই সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার (১৯ মে) উখিয়া উপজেলার Read more

যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার ওপর আক্রমণকে নিন্দা জানিয়েছে ইরান
যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার ওপর আক্রমণকে নিন্দা জানিয়েছে ইরান

ইরান যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা আক্রমণকে নিন্দা জানিয়েছে এবং এটিকে জাতিসংঘের সংবিধানের লঙ্ঘন বলে উল্লেখ করেছে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, Read more

বাড়িভাড়া বাড়ানোয় সন্তুষ্ট এমপিওভুক্ত শিক্ষকরা, আন্দোলন স্থগিত
বাড়িভাড়া বাড়ানোয় সন্তুষ্ট এমপিওভুক্ত শিক্ষকরা, আন্দোলন স্থগিত

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের টানা আন্দোলনের মুখে বাড়িভাড়া ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দুই পক্ষের মধ্যে ‘সমঝোতা’ হওয়ায় আন্দোলন আপাতত Read more

লালপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজা চাষি বাবা-মেয়ে গ্রেফতার
লালপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজা চাষি বাবা-মেয়ে গ্রেফতার

নাটোরের লালপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে গাঁজা চাষ ও ব্যবসার অভিযোগে এক বাবা-মেয়েকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) রাতে উপজেলার গোপালপুর Read more

দেশব্যাপী লোডশেডিং, থাকবে যতদিন
দেশব্যাপী লোডশেডিং, থাকবে যতদিন

যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় সারাদেশে লোডশেডিং শুরু হয়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে আরও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন