সিটাগং ল্যাংগুয়েজ অ্যান্ড কালচারাল একাডেমি (সিএলসিএ)’র উদ্যোগে “হাজার বছরের চট্টগ্রাম: প্রসঙ্গ ভাষা ও সংস্কৃতি” শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১০ জানুয়ারি) নগরীর বাদশা মিয়া ভবনে আয়োজিত উক্ত সেমিনারে চট্টগ্রামের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে বিশদ আলোচনা করা হয়।সেমিনারে বক্তারা চট্টগ্রামের ভাষার ওপর বাংলা ভাষার প্রভাব ও আধিপত্যের বিষয়টি তুলে ধরেন। তাঁরা বলেন, ‘চাটগাঁইয়া ভাষা বাংলা ভাষার কোনো উপভাষা নয়; ভাষাবিজ্ঞানের দৃষ্টিতে এটি বাংলার বাইরে একটি স্বতন্ত্র ভাষা। দীর্ঘদিন ধরে একে উপভাষা হিসেবে চিহ্নিত করার ফলে চট্টগ্রামের নিজস্ব ভাষাগত পরিচয় ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য আড়ালে পড়ে যাচ্ছে।’বক্তারা আরও বলেন, ‘চাটগাঁইয়া ভাষাকে টিকিয়ে রাখতে হলে এর সামাজিক ব্যবহারের পরিসর বাড়াতে হবে। একই সঙ্গে প্রাথমিক স্তর পর্যন্ত শিক্ষাক্রমে চাটগাঁইয়া ভাষার পাঠদান চালু করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।’মঈনুদ্দীন আরাফের সঞ্চালনায় অনুষ্ঠিত এই বিশেষ সেমিনারে উপস্থিত ছিলেন জোবাইরুল আরিফ, কুতুব উদ্দীন চৌধুরী ইশতি, জমির উদ্দীন, আবির বিন জাবেদ, তাওহিদুল ইসলাম, খাঁন আইয়্যুব, শিশির আজাদ, আব্দুর রহমান, ইব্রাহিম খলিলসহ সিটাগং ল্যাংগুয়েজ অ্যান্ড কালচারাল একাডেমির সদস্যবৃন্দ।সেমিনার শেষে অংশগ্রহণকারীরা চট্টগ্রামের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে প্রাতিষ্ঠানিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি নেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট ঘাটে
যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি নেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট ঘাটে

আর মাত্র ১ দিন বাকি, তাই নাড়ির টানে বাড়ি ফিরতে ব্যস্ত ঘরমুখো মানুষ। পদ্মা সেতু হওয়ার পর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ Read more

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, ঢাকায় রেফার্ড
কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, ঢাকায় রেফার্ড

কুষ্টিয়ার মিরপুরে পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় Read more

আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল

সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করায় জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে ছাত্র-জনতা।রোববার (১১ মে) বেলা সাড়ে ১১টায় শহরের Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ ।ক্রিকেট১ম টি–টোয়েন্টিবাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজসরাসরি, সন্ধ্যা ৬টা,টি স্পোর্টস ও নাগরিক টিভিজাতীয় ক্রিকেট লিগসিলেট–ময়মনসিংহসরাসরি, Read more

ভয়াবহ গরমে পানির তীব্র সংকটে ইরান, তেহরানে ছুটি ঘোষণা
ভয়াবহ গরমে পানির তীব্র সংকটে ইরান, তেহরানে ছুটি ঘোষণা

চলমান তীব্র দাবদাহের মধ্যে মারাত্মক পানির সংকটে পড়েছে পশ্চিম এশিয়ার ইরান। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন