নেত্রকোনায় জ্বালানি সংকটের মধ্যে অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এর মধ্যে ৩ হাজার ৫শ লিটার ডিজেল অবৈধভাবে মজুদ করা হয়েছিল বলে জানিয়েছে প্রশাসন।শনিবার সন্ধ্যায় জেলার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের হাটখোলা বাজারে মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ নামক একটি লাইসেন্সবিহীন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে ২০(১) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, জব্দ করা অবৈধ ডিজেল স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় রেখে নিকটস্থ ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।তিনি আরও জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জেলার সব ফিলিং স্টেশন দিনব্যাপী মনিটরিং করা হচ্ছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।জ্বালানি সংকটের সুযোগ নিয়ে অবৈধ মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের কাউয়াই দ্বীপে একটি পর্যটকবাহী হেলিকপ্টার দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।বৃহস্পতিবার Read more

RojaBet: reseña neutral del casino online y pagos
RojaBet: reseña neutral del casino online y pagos

RojaBet: reseña neutral del casino en línea y pagos En esta valoración me enfoco en la experiencia práctica: biblioteca de Read more

কসবায় আওয়ামী লীগের সদস্য হয়েও জামায়াতের ওয়ার্ড আমির!
কসবায় আওয়ামী লীগের সদস্য হয়েও জামায়াতের ওয়ার্ড আমির!

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ওই ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর Read more

সবার পরামর্শ ও সহযোগিতা নিয়েই কাজ করবো: রাকসু ভিপি মোস্তাকুর
সবার পরামর্শ ও সহযোগিতা নিয়েই কাজ করবো: রাকসু ভিপি মোস্তাকুর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, আমাদের বিজয়ের পেছনে শিক্ষার্থীদের ভূমিকাই সব। যারা পরাজিত Read more

টঙ্গীতে ম্যানহোলে নিখোঁজ নারী, দায় এড়াতে নীরব ঢাকা ইম্পেরিয়াল!
টঙ্গীতে ম্যানহোলে নিখোঁজ নারী, দায় এড়াতে নীরব ঢাকা ইম্পেরিয়াল!

গাজীপুরের টঙ্গীতে ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনের সড়কে খোলা ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উত্তেজনা Read more

বিশ্ব চ্যাম্পিয়ন স্বর্ণপদক জয়ী বাকপ্রতিবন্ধী স্মরণের পাশে টাঙ্গাইলের ডিসি
বিশ্ব চ্যাম্পিয়ন স্বর্ণপদক জয়ী বাকপ্রতিবন্ধী স্মরণের পাশে টাঙ্গাইলের ডিসি

স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের একজন কৃতী ক্রীড়াবিদ হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও স্বর্ণপদক জয়ী বাকপ্রতিবন্ধী মো. আব্দুল কাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন