নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক ফারুক মিয়া (৪০) হত্যায় মামলা দায়ের করা হয়েছে। সেখানে সাংবাদিকসহ প্রায় ১৩৫ জনের নাম এজাহারে দিয়ে অজ্ঞাত ২-৩ হাজার আসামি উল্লেখ করে নিহতের স্ত্রী সালমা খাতুন শুক্রবার (১১ জুলাই) রাতে বাদী হয়ে মামলা করেন।মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাংবাদিক আশাহিদ আলী আশা, অলিউর রহমান অলি, মোঃ আলমগীর মিয়া, বাদল আহমেদ, এটিএম সালাম, নাবেদ মিয়া, সফিকুল ইসলাম নাহিদ, আনোয়ার হোসেন মিঠু, আলাল মিয়া। এছাড়াও রয়েছেন জহিরুল ইসলাম সোহেল, রাজ্জাক, মাহবুব আলম সুমন, সফিক মিয়া, নুরুল আমিন, সরোয়ার আহমেদ, উজ্জল মিয়া, সাকিব মিয়াসহ প্রায় ১৩৫ জন।মামলার বিবরণে জানা যায়, গত ৭ জুলাই সংঘর্ষের ঘটনায় ফারুক মিয়া নিহত হন এবং আহত হন অন্তত কয়েক শতাধিক। এ বিষয়ে তার স্ত্রী বাদী হয়ে মামলা করেন।অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় এক বছর আগে ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আশাহিদ আলী আশা নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের খসরু মিয়াকে সৌদি আরব পাঠানোর কথা বলে এক লাখ টাকা নেন। কিন্তু সময়মতো বিদেশ পাঠাতে না পারায় খসরু মিয়া তার পাওনা টাকা ফেরত চেয়ে ফারুক মিয়াকে নিয়ে একাধিকবার তাগিদ দেন। টাকা না দিয়ে বরং আশাহিদ আলী আশা তাদের গালাগাল ও হুমকি দেন।গত ৩ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে নবীগঞ্জ শহরের লতিফ মার্কেটের সামনে পাওনা টাকা চাওয়া নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ৭ জুলাই (সোমবার) দুপুরে সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ। রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হন অ্যাম্বুলেন্স চালক ফারুক মিয়া (৪০)। ঘটনার ৭ দিন পর নিহতের স্ত্রী বাদী হয়ে মামলাটি করেন।এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. কামরুজ্জামান জানান, ‘মামলা হয়েছে, আসামি ধরতে অভিযান অব্যাহত আছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে জামায়াতের শ্রমিক সংগঠনের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
সিরাজদিখানে জামায়াতের শ্রমিক সংগঠনের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জামায়াতে ইসলামী ও শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগাদান করেছেন। রবিবার(১৪ ডিসেম্বর) বিকেলে জেলার সিরাজদিখান উপজেলার Read more

হ্যাকারের টার্গেটে ৩০০ কোটি জি-মেইল অ্যাকাউন্ট
হ্যাকারের টার্গেটে ৩০০ কোটি জি-মেইল অ্যাকাউন্ট

ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে মেইল ব্যবহার করছেন সবাই। অনেকেই অন্যান্য সোশ্যাল মিডিয়া বা মেসেজিং প্ল্যাটফর্ম থেকে মেইলকে বেশি নিরাপদ মনে Read more

মহাখালীতে সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক
মহাখালীতে সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় ট্রাফিক পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের বিরোধের জেরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার Read more

আ.লীগসহ সংশ্লিষ্ট সংগঠনের সব অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি
আ.লীগসহ সংশ্লিষ্ট সংগঠনের সব অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি

বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ Read more

আফগানিরা অকৃতজ্ঞ: শহিদ আফ্রিদি
আফগানিরা অকৃতজ্ঞ: শহিদ আফ্রিদি

ভারতের পর এবার আফগানিস্তান সীমান্তেও উত্তেজনায় পাকিস্তান। দুই দেশের সীমান্তবর্তী এলাকায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। পাকিস্তানের এক বিমান হামলায় আফগানিস্তানের Read more

সংগীতের জাদুকর আইয়ুব বাচ্চুর ৭ম মৃত্যুবার্ষিকী আজ
সংগীতের জাদুকর আইয়ুব বাচ্চুর ৭ম মৃত্যুবার্ষিকী আজ

আইয়ুব বাচ্চু—দেশের ব্যান্ড সংগীতে কিংবদন্তিতুল্য একটি নাম। দেশে সেরা গিটারিস্ট ও সুরের জাদুকর হিসেবে স্মরণীয় এ শিল্পী দর্শককে মুহূর্তের মধ্যেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন