সুইডেনের ফ্র্যাঞ্চাইজি লিগে নতুন দল পেয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও বিশ্বজুড়ে বিভিন্ন লিগে নিয়মিত খেলছেন তিনি। এবার প্রথমবারের মতো সুইডেনে চালু হতে যাওয়া একটি নতুন টি-টোয়েন্টি লিগে অংশ নিতে যাচ্ছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।সুইডেনে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টি। এই টুর্নামেন্টে উপসালা টাইগার্স-এর হয়ে খেলবেন সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।সাকিবকে দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে উপসালা টাইগার্স কর্তৃপক্ষ। নিজেদের ফেসবুক পেজে তার একটি ছবি পোস্ট করে তারা জানিয়েছে, ড্রাফটের আগেই সবচেয়ে প্রতীক্ষিত সাইনিং হিসেবে সাকিবকে দলে নেয়া হয়েছে। বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার উদ্বোধনী আসরেই তাদের হয়ে মাঠে নামবেন বলে জানানো হয়।আগামী গ্রীষ্মেই মাঠে গড়াবে নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টির প্রথম মৌসুম। টুর্নামেন্টের প্রাথমিক সূচি অনুযায়ী, ১৫ জুন উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ২০ জুন ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই প্রতিযোগিতার।এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন ভারতের বিশ্বকাপজয়ী দলের সাবেক ক্রিকেটার মুনাফ প্যাটেল। আয়োজকরা আশা করছেন, আন্তর্জাতিক তারকাদের অংশগ্রহণে লিগটি বেশ প্রতিযোগিতাপূর্ণ হবে।প্রথম আসরে মোট ছয়টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। সাকিব আল হাসান ছাড়াও টুর্নামেন্টে খেলবেন পরিচিত আরও বেশ কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটার, যেমন শ্যানন গ্যাব্রিয়েল, খ্যারি পিয়েরে, টম ব্রুস এবং শেলডন কটরেল।সব মিলিয়ে নতুন এই লিগকে ঘিরে ইতোমধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। আয়োজকরা একটি প্রতিযোগিতাপূর্ণ ও আকর্ষণীয় টুর্নামেন্ট উপহার দেয়ার প্রত্যাশা করছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু
আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে দেশটির প্রতিরক্ষা বাহিনীর গুলি করে নামানো একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তবে Read more

শেরপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

শেরপুরের নকলা ও নালিতাবাড়ীতে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) দুপুরে পৃথক স্থানে এই ঘটনা ঘটে।নিহতরা হলেন- নকলার টালকি Read more

পাবনায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত
পাবনায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত

পাবনার ফরিদপুরে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাবা।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকাল Read more

আটঘরিয়ায় সড়কের পাশে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
আটঘরিয়ায় সড়কের পাশে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পাবনার টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়া উপজেলার জালালের ঢাল নামক স্থানে অজ্ঞাত পরিচয় (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) Read more

কুষ্টিয়ায় চোরাচালান প্রবণ এলাকার বিজিবি ক্যাম্প পদ্মার গর্ভে বিলীন
কুষ্টিয়ায় চোরাচালান প্রবণ এলাকার বিজিবি ক্যাম্প পদ্মার গর্ভে বিলীন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী চোরাচালান প্রবণ এলাকা উদয়নগরে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৭ ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর Read more

পুতিনের আলোচনার প্রস্তাবে জেলেনস্কি বললেন, ইউক্রেন প্রস্তুত
পুতিনের আলোচনার প্রস্তাবে জেলেনস্কি বললেন, ইউক্রেন প্রস্তুত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন। বিপরীতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন প্রস্তুত।এক্স হ্যান্ডলে দেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন