চট্টগ্রামের সীতাকুণ্ডে জ্বালানি তেলের মজুত সংক্রান্ত তথ্য গোপন করার অপরাধে একটি পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে ‘ভাটিয়ারী পেট্রোল পাম্প’-এ এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে প্রতিষ্ঠানটির মজুত তেলের তথ্যে বড় ধরনের গরমিল পাওয়া যায়।ইউএনও মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, গত শুক্রবার ওই পাম্প কর্তৃপক্ষ ১ হাজার ১০০ লিটার ডিজেল মজুত থাকার তথ্য দিয়েছিল। কিন্তু শনিবার বিকেলে সরেজমিনে তদন্তে দেখা যায়, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত তেল বিক্রি করার পরও তাদের ট্যাংকে ১ হাজার ৭০০ লিটার ডিজেল মজুত রয়েছে। অর্থাৎ, কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে তারা মজুত তেলের সঠিক তথ্য গোপন করেছিল। এই অপরাধে পাম্পটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।একই দিনে চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড যাতায়াতকারী গণপরিবহনগুলোতেও অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ঈদ-পরবর্তী সময়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনটি যাত্রীবাহী বাসকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা প্রশাসন জানিয়েছে, তেলের বাজার স্থিতিশীল রাখা এবং জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে এই ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিজয়নগরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, সিএনজি জব্দ
বিজয়নগরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, সিএনজি জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪২ কেজি গাঁজা উদ্ধার ও মাদক বহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৯ জুন) ভোর রাতে Read more

সিজারের সময় পেট কেটে নবজাতকের মৃত্যু, চিকিৎসক লাপাত্তা
সিজারের সময় পেট কেটে নবজাতকের মৃত্যু, চিকিৎসক লাপাত্তা

বরগুনার তালতলী উপজেলায় এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের পেট কেটে মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলা Read more

সরাইলে ময়না হত্যা: ইমাম-মোয়াজ্জেম দুই দিনের রিমান্ডে
সরাইলে ময়না হত্যা: ইমাম-মোয়াজ্জেম দুই দিনের রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মাদরাসাছাত্রী পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়না হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত মসজিদের ইমাম ও মোয়াজ্জেমকে রিমান্ডে Read more

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৬‌ অজ্ঞাত মরদেহ আঞ্জুমান ম‌ফিদুলে হস্তান্তর
জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৬‌ অজ্ঞাত মরদেহ আঞ্জুমান ম‌ফিদুলে হস্তান্তর

গত বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ছয় মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহগুলো জুরাইন কবরস্থানে Read more

হাতিয়া পৌরসভার ইঞ্জিনিয়ার সেলিমের লুটপাটের রাজত্ব কায়েম
হাতিয়া পৌরসভার ইঞ্জিনিয়ার সেলিমের লুটপাটের রাজত্ব কায়েম

নিজেই ঠিকাদার বনে গিয়ে কাঁড়ি কাড়ি টাকা কামানো, ভুতুড়ে প্রকল্পের নামে বরাদ্দ আত্মসাৎ, প্লান অনুমোদনের নামে পৌরবাসী থেকে ইচ্ছেমতো টাকা Read more

ঘূর্ণিঝড়ে রূপ নেবে না নিম্নচাপ, ৪৮ ঘণ্টা থাকবে ভারী বৃষ্টি
ঘূর্ণিঝড়ে রূপ নেবে না নিম্নচাপ, ৪৮ ঘণ্টা থাকবে ভারী বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামী ৪৮ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে ভারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন